1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
জামায়াত নেতার প্রোগ্রাম তাই বাউফলে একাধিক মাদ্রাসা ছুটি! - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা 

জামায়াত নেতার প্রোগ্রাম তাই বাউফলে একাধিক মাদ্রাসা ছুটি!

গোলাম কিবরিয়া,​বাউফল 
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

​পটুয়াখালীর বাউফলে জামায়াতের এক কেন্দ্রীয় নেতার প্রোগ্রামকে কেন্দ্র করে উপজেলার একাধিক মাদ্রাসা নির্ধারিত সময়ের আগেই ছুটি দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। জামায়াতে ইসলামীর ওই নেতা বাউফল পৌর শহরের একটি মাদ্রাসার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

​জানা গেছে, শনিবার (১ নভেম্বর) বাউফল পৌর শহরের মুসলিম পাড়া এলাকায় রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার হিফজ বিভাগের সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক শিবির সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। ড. মাসুদ পটুয়াখালী-২ (বাউফল) সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী।​এদিকে, এই প্রোগ্রামকে কেন্দ্র করে বিভিন্ন মাদ্রাসা শিক্ষকদের উপস্থিতি ছিলো লক্ষনীয়। উপজেলার চন্দ্রপাড়া ঢালী আছিয়া খাতুন আলিম মাদ্রাসা ও উত্তর দাশপাড়া দাখিল মাদ্রাসায় বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ১টার মধ্যে সরেজমিনে গিয়ে চতুর্থ শ্রেণির কর্মচারী ব্যতীত শিক্ষক-শিক্ষার্থী বা অন্য কোনো কর্মকর্তাকে পাওয়া যায়নি।​এসময় ঢালী আছিয়া খাতুন আলিম মাদ্রাসার নিরাপত্তা প্রহরী মো. রুবেল জানান, “বাউফলে মাহফিল আছে এজন্য বেলা ১২টার দিকে মাদ্রাসা ছুটি দিয়ে দেওয়া হয়েছে।”

​একইভাবে, উত্তর দাশপাড়া দাখিল মাদ্রাসার নিরাপত্তা প্রহরী নূরুল হক জানান, “গোলাবাড়ি প্রোগ্রাম আছে এজন্য একটা ক্লাস নিয়ে সুপার নজির আহম্মেদ স্যার ছুটি দিয়ে দিয়েছেন।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট