1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
AALCCO-ক্যামব্রিয়ান বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
নরসিংদীতে জ্বালানি তেলে নৈরাজ্য: লাইনে সাধারণ চালক, বোতলে সিন্ডিকেট বাণিজ্য! দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে মেঘনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ চলমান মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা

AALCCO-ক্যামব্রিয়ান বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

AALCCO-ও ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে প্রথম, তৃতীয়, পঞ্চম ও অষ্টম শ্রেণির বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার আয়োজন করেন। ১ নভেম্বর,২০২৫ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দিপনার মধ্য দিয়ে উক্ত বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। শিক্ষার্থীদের বৃত্তির যোগ্যতা যাচাই ও মেধা বিকাশে উৎসাহিত করাই এ পরীক্ষার মূল লক্ষ্য। এ পরীক্ষার মাধ্যমে যোগ্য ও পরিশ্রমী শিক্ষার্থীদের যোগ্যতার ভিত্তিতে মূল্যায়নে সক্ষম হবে এবং শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব তৈরি হবে। এ ধরনের আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
এ অনুষ্ঠানটি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে, ভবন-২, বারিধারা, ঢাকায় অনুষ্ঠিত হয়। তাদের ভর্তির ক্ষেত্রে আর্থিক সহায়তা প্রদানে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তির এ আয়োজন করে থাকেন। শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পরীক্ষায় অংশগ্রহণ করেন। প্রত্যেক শ্রেণিতে বাংলা, ইংরেজি, গণিত,সাধারণ জ্ঞান ও হাতের লেখাসহ ৫টি বিষয়ে মোট ১০০ মার্কের পরীক্ষা নেওয়া হয়। অভিভাবক ও শিক্ষকরা জানান, এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার আগ্রহ ও আত্মবিশ্বাস বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এটি একদিকে আর্থিক সহায়তা অন্যদিকে জ্ঞান অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফলাফল দ্রুততম সময়ের মধ্যেই প্রকাশ হবে এবং মেধাবী শিক্ষার্থীদের সরকারি বিধি মোতাবেক ২ বছর যাবৎ বৃত্তি প্রদান করা হবে বলে জানান স্কুল কর্তৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট