
বাউফলে বর্ণমালা কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
গোলাম কিবরিয়া,বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে বর্ণমালা কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আজ শনিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক উপস্হিত ছিলেন। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। বক্তারা শিক্ষার্থীদের আগামী দিনের শিক্ষাজীবনে ভালো ফলাফল অর্জন, নৈতিক শিক্ষা ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও উপসামগ্রী দেয়া হয় ও শুভকামনা জানানো হয়। প্রধান শিক্ষক মোঃ নাজমুল ও সহকারি প্রধান শিক্ষক সায়মা সুলতানা ডালিয়া শিক্ষার্থীদের স্মৃতিচারণ ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষ হওয়ার পূর্বে দোয়া ও মহিলাদের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারি শিকিক্ষা মোসা : শারমিন আক্তার