গাইবান্ধা পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিস উদ্বোধন
আব্দুল মুনতাকিন জুয়েল,গাইবান্ধা
গাইবান্ধার পলাশবাড়ীতে নবনির্মিত ট্রাফিক পুলিশ অফিসের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত এ কার্যালয়ের উদ্বোধন করেন গাইবান্ধার পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন।
জনসাধারণের যাতায়াত নির্বিঘ্ন করা, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ট্রাফিক ব্যবস্থাপনাকে আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে এ কার্যালয় নির্মাণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, নবনির্মিত এ ট্রাফিক পুলিশ অফিস চালুর ফলে পলাশবাড়ী এলাকায় ট্রাফিক পুলিশের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে। পাশাপাশি সড়কে শৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন এবং সাধারণ মানুষের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কার্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ উদ্যোগের মাধ্যমে পলাশবাড়ীর সড়ক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। সুশৃঙ্খল সড়ক ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জেলা পুলিশের এ উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত