আ.লীগ নেতাকর্মীদের ছাড় নয়, সাংগঠনিক ব্যবস্থার হুঁশিয়ারি ড. মারুফের
মো. আবুল কাশেম সরকার,মেঘনা (কুমিল্লা):
আওয়ামী লীগ ও দলটির নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক রাখা, তাদের গ্রেপ্তারে বাধা দেওয়া কিংবা গ্রেপ্তারের পর ছাড়িয়ে নিতে তদবির ও জামিনের চেষ্টায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।গত শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ হুঁশিয়ারি দেন।
ড. খন্দকার মারুফ হোসেন তাঁর স্ট্যাটাসে উল্লেখ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ কিংবা দলটির নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক রাখা, তাদের গ্রেপ্তারে বাধা দেওয়া, গ্রেপ্তারের পর ছাড়িয়ে নেওয়ার জন্য তদবির করা অথবা তাদের জামিনের চেষ্টায় জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না।
এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের সাংগঠনিক ব্যবস্থার মুখোমুখি হতে হবে বলেও তিনি সতর্ক করেন।স্ট্যাটাসের শেষাংশে ইংরেজিতে ‘লাউড অ্যান্ড ক্লিয়ার’ (স্পষ্ট ও দ্ব্যর্থহীন) শব্দবন্ধ ব্যবহার করে নিজের অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরেন তিনি।উল্লেখ্য, ড. খন্দকার মারুফ হোসেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের ছেলে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত