কালীগঞ্জের নলতায় শহীদ আলী মোস্তফার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়ার অনুষ্ঠান
মামুন বিল্লাহ (কালিগঞ্জ) সাতক্ষীরা :
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ২৭ শে নভেম্বর বাদ জুমআ পূর্ব নলতা জামে মসজিদে শিবিরের ১০৫ তম শহীদ আলী মোস্তফার শাহাদাত বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জ উপজেলা সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে ও বায়তুল মাল সম্পাদক মুজাহিদ আলমের সঞ্চালনায় এক আলোচনা সভা ওর দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে আলোচনা পেশ করেন ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মোঃ জুবায়ের হোসেন প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের সাবেকের জেলা সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার শাখার অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামাতের জেলা শুরাও কর্ম পরিষদের সদস্য কালিগঞ্জ উপজেলা সহকারী সেক্রেটারি সাবেক ছাত্রনেতা মাস্টার আনারুল ইসলাম অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা সভাপতি ইউনিয়ন আমির মাস্টার আকবর হোসেন সাবেক উপজেলা শিবিরের সভাপতি জামাতের উপজেলা ইউনিট সদস্য নলতা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মাওলানা আশরাফ হোসেন মো্ল্যা সাবেক ছাত্রনেতা ইউনিয়ন জামাতের সেক্রেটারি কাজী হাবিবুল্লাহ।
আরো উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম রেজা মাওলানা আব্দুল মান্নান মাহফুজুর রহমান মাহি আবু নাঈম হাফেজ আব্দুল ওয়াহেদ মাওলানা নূর মোহাম্মদ মাওলানা শাহ সিদ্দিক, প্রভাষক মামুন বিল্লাহ, প্রমুখ।
প্রধান অতিথি বলেন শহীদ আলী মোস্তফার রক্তের বদলা স্বরূপ বাংলাদেশে ইসলামের পতাকা উত্তোলন এবং ফ্যাসিস্ট চিরদিনের জন্য বাংলা দেশে মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের অতদ্রী প্রহরীর ভূমিকাপালন করতে হবেএবং আগামী ইউপি নির্বাচনে ফ্যাসিস্টদের নেতাকর্মীরা অসাধারণ করতে না পারে সেজন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত