গাছা থানার নতুন ওসি মোঃ আরিফুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা
রিপোর্টার এমদাদুল হক
গাজিপুর মহানগর, গাছা থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আজ বৃহস্পতিবার যোগদান করেছেন মোঃ আরিফুর রহমান।
বিশ্বাস করি, তার সততা, পেশাদারিত্ব দক্ষতা ও মানবিক আচরনের মাধ্যমে গাছা থানার আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারন মানুষের নিরাপত্তা ও আস্থা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবেন। জনবান্ধব পুলিশিং হোক তার কাজের স্বীকৃতি। একজন ওসির প্রতি মানুষের এত প্রত্যাশা—এটাই তাঁর জন্য সবচেয়ে বড় প্রাপ্তি, আবার সবচেয়ে বড় দায়িত্বও। সামাজিক যোগাযোগমাধ্যমে গাছা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) ইন্সপেক্টর মোঃ আরিফুর রহমান।
একজন পুলিশ কর্মকর্তার যোগদানকে কেন্দ্র করে সাধারণ মানুষের মনে যখন এত আশা, আস্থা ও প্রত্যাশার সৃষ্টি হয়, তখন সেটি নিঃসন্দেহে আনন্দের বিষয়।তবে মনে রাখতে হবে, মানুষের এই ভালোবাসা ও প্রত্যাশা কেবল কথায় নয়, কাজের মাধ্যমে ধরে রাখতে হবে। একজন ওসির প্রকৃত সাফল্য শুধু অপরাধ দমন কিংবা আইনশৃঙ্খলা রক্ষার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং সাধারণ মানুষ থানায় এসে কতটুকু সম্মান, সহযোগিতা ও ন্যায়বিচার পেলেন, সেটিই তাঁর কর্মজীবনের সার্থকতার বড় মাপকাঠি। থানা জনগণের আস্থার ঠিকানা, ভয়ের কোনো স্থান নয়।
অপরাধীর কাছে কঠোর, নিরপরাধ মানুষের কাছে মানবিক এবং অসহায় মানুষের কাছে নির্ভরতার প্রতীক হয়ে উঠতে পারলেই একজন পুলিশ কর্মকর্তা মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নিতে পারেন। ইন্সপেক্টর মোঃ আরিফুর রহমানের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। মানুষের প্রত্যাশার মর্যাদা রক্ষা করে সততা, সাহসিকতা, পেশাদারিত্ব ও মানবিকতার সমন্বয়ে গাছা থানাকে জনবান্ধব থানায় পরিণত করুন—এটাই প্রত্যাশা।মনে রাখবেন, পদায়ন একজন কর্মকর্তাকে একটি চেয়ার দেয়, কিন্তু মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করতে হয় নিজের কর্মের মাধ্যমে।
আশা করি, তার নেতৃত্বে গাছা আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরন এবং পুলিশিং কার্যক্রম আরও গতিশীল হবে,সাধারন মানুষের আস্থা ও ভালোবাসা অজর্নের মধ্যে দিয়া তিনি গাছা থানার পুলিশের ভাবমূর্তি আরও উজ্জল করবেন।
আপনার কর্মে গাছার মানুষ যেন বলতে পারে—পুলিশ আমাদের ভরসা, পুলিশ আমাদের বন্ধু। আপনার নতুন কর্মস্থলের প্রতিটি দিন হোক সাফল্যমণ্ডিত।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত