গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত
মির্জা গোলাম হাফিজ,গাইবান্ধা
“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই স্লোগানকে ধারণ করে গাইবান্ধায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের যৌথ আয়োজনে দিনের কর্মসূচি শুরু হয়। প্রথমে প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। এরপর দপ্তর চত্বরে আলোচনা সভা বসে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. মো. জোবাইদুল কবীরের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেদুয়ানুল হালিম এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জহিরুল ইসলাম, পৌরসভার সাবেক কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক স্বপন এবং জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ফয়সাল কবির রানা। এ ছাড়া দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় খামারি এবং নানা শ্রেণি-পেশার মানুষ আয়োজনে অংশ নেন।
সপ্তাহব্যাপী আয়োজনের অংশ হিসেবে দুই দিনের প্রাণিসম্পদ মেলায় মোট ২৮টি স্টল সাজানো হয়েছে। মেলায় উন্নত ঘাস চাষের কৌশল, জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র ও ভেটেরিনারি ফার্মাসিউটিক্যালস ছাড়াও পোষা পাখি এবং উন্নত জাতের কুকুর ও বিড়ালের স্টল স্থান পায়। এর পাশাপাশি দুম্বা, দেশি ছাগল ও ভেড়ার প্রদর্শনী এবং বিভিন্ন পশুকে ভ্যাকসিন দেওয়া হয় দর্শনার্থী ও খামারিদের বাড়তি আগ্রহ তৈরি করে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত