বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন গাছা থানার নতুন ওসি মোঃ আরিফুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত রামগঞ্জ টার্মিনালে অগ্নিকাণ্ডে জননী পরিবহনের বাস পুড়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধা বোনারপাড়া রেলস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো শতাধিক অবৈধ স্থাপনা টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন  সমন্বিত পরিকল্পনা ভারতীয় ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করল দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) মেঘনায় জামায়াতের নবনির্বাচিত আমীর লোকমান হোসেনের শপথ গ্রহণ

রামগঞ্জ টার্মিনালে অগ্নিকাণ্ডে জননী পরিবহনের বাস পুড়েছে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬



রামগঞ্জ টার্মিনালে অগ্নিকাণ্ডে জননী পরিবহনের বাস পুড়েছে

আবুল কালাম আজাদ,চাটখিল নোয়াখালী

রামগঞ্জ টার্মিনালে অগ্নিকাণ্ডে জননী পরিবহনের একটি বাস সম্পূর্ণ পুড়ে গেছে। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। অগ্নিকান্ডের সূত্রপাত সঠিক কারণ জানা যায়নি।
জানা গেছে , বুধবার দিবাগত গভীর রাতে রামগঞ্জ বাসটার্মিনালে আকস্মিক বাসটিতে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।
ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এ ঘটনায় বাসটার্মিনাল এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের ধারণা, নাশকতা অথবা বাসে থাকা গ্যাস সিলিন্ডার থেকে অগ্নি কান্ডের সূত্রপাত হতে পারে।

এ ঘটনায় রামগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক ও রামগঞ্জের কর্মরত সাংবাদিক বৃন্দ সহ রামগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
এ ব্যাপারে রামগঞ্জ থানা কর্মকর্তা ওসি অভিযোগ প্রাপ্তি কথা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews