
ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের সমন্বয়ক ও তদারকির দায়িত্ব পেলেন কেরানীগঞ্জের মাটি ও মানুষের আস্থা রেজাউল কবীর পল
হোসাইন মোহাম্মদ ইমন
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের সমন্বয়ক এবং তদারকির দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবীর পল।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক কার্যক্রম পরিবীক্ষণের অংশ হিসেবে তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।
দলীয় সাংগঠনিক কার্যক্রমের সমন্বয়, গতিশীলতা বৃদ্ধি, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।
এ দায়িত্ব পাওয়ায় কেন্দ্রীয় যুবদলের নেতাকর্মীসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত যুবদলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে রেজাউল কবীর পল তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন—এমন প্রত্যাশা দলীয় নেতাকর্মীদের।