রাজশাহী মহনপুরে নারী হত্যাকাণ্ড: সন্দেহভাজন আটক ১ জন
রমজান আলী
রাজশাহীর মোহনপুর উপজেলার করিষা গ্রামে শেফালী বেগম (৪২) নামে এক নারীকে হত্যার ঘটনায় আঃ রাজ্জাক (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার সকালে মোহনপুর থানা পুলিশ ও এসআরবি সদস্যরা যৌথ অভিযান চালিয়ে করিষা গ্রাম থেকে তাকে আটক করেন। আটক আঃ রাজ্জাক ওই গ্রামের মৃত আজিম উদ্দিনের ছেলে। এর আগে বাড়ির পাশের একটি পানের বরজ থেকে শেফালী বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হয়। পরে তদন্তের বিভিন্ন দিক বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে আঃ রাজ্জাককে শনাক্ত করে পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মোহনপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত