শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
শহীদ আলী মোস্তফার শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়ার অনুষ্ঠান ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়,শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন গাছা থানার নতুন ওসি মোঃ আরিফুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত রামগঞ্জ টার্মিনালে অগ্নিকাণ্ডে জননী পরিবহনের বাস পুড়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধা বোনারপাড়া রেলস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো শতাধিক অবৈধ স্থাপনা টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন  সমন্বিত পরিকল্পনা

মেধা বিকাশ ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে আলোর দিশারি সমাজকল্যাণ সংঘের উদ্যোগ

  • প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬



মেঘনায় ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৭ শিক্ষার্থী নিয়ে বৃত্তি পরীক্ষা মেধা বিকাশ ও শিক্ষার্থীদের উৎসাহিত করতে আলোর দিশারি সমাজকল্যাণ সংঘের উদ্যোগ

মোঃ আবুল কাশেম সরকার,মেঘনা (কুমিল্লা)

শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় আগ্রহ সৃষ্টি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে কুমিল্লার মেঘনায় বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে লক্ষনখোলা (দক্ষিণ) আলোর দিশারি সমাজকল্যাণ সংঘ। শনিবার (২১ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ পরীক্ষায় উপজেলার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৭ জন শিক্ষার্থী অংশ নেয়।

সকাল ১০টায় লক্ষনখোলা মুন্সীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আয়োজকদের তথ্যমতে, পরীক্ষায় চতুর্থ শ্রেণির ৫৩ জন এবং পঞ্চম শ্রেণির ৭৫ জনসহ মোট ১২৮ জন শিক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। তবে পঞ্চম শ্রেণির রাজিয়া আক্তার নামে এক শিক্ষার্থী অনুপস্থিত থাকায় শেষ পর্যন্ত ১২৭ জন পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন মেঘনা থানার তদন্ত কর্মকর্তা আমিনুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইসহাক মিয়া এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাখাওয়াত হোসেন। এ সময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, মেঘনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুল আলীম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন, বিদ্যালয়ের সভাপতি ও আয়োজক মো. এনামুল হক, জসিম উদ্দিন, সানাউল্লাহ, আলমগীরসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, স্থানীয় পর্যায়ে এ ধরনের শিক্ষামূলক উদ্যোগ শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে। একই সঙ্গে মেধাভিত্তিক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে আরও উৎসাহিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews