কৃষকদল নেতাদের হত্যার প্রতিবাদে শরীয়তপুরে জেলা কৃষক দলের বিক্ষোভ মিছিল
মো: ইনছান সরদার,শরীয়তপুর
দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসংযোগ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের প্রতিবাদ এবং বিভিন্ন স্থানে কৃষকদল নেতাদের হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শরীয়তপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা কৃষক দল।বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বিকেলে শরীয়তপুর শহরে এ বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
শরীয়তপুর জেলা কৃষক দলের সভাপতি হাজী বিএম হারুন অর রশীদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষক দল কেন্দ্রীয় কমিটির (ফরিদপুর বিভাগীয়) সাংগঠনিক সম্পাদক ভিপি এ্যাডভোকেট মনিরুজ্জামান খান দিপু।
এতে জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় নেতাকর্মীদের প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।
সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, দেশে নৈরাজ্য, অগ্নিসংযোগ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। একই সঙ্গে বিভিন্ন স্থানে কৃষকদল নেতাদের হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত