বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
খোকসায় পুলিশের বিশেষ অভিযানে পৌর যুবলীগের আহ্বায়কসহ গ্রেপ্তার ২ সাইবার নিরাপত্তার লড়াই থেকে বিশ্বসংগীতের মঞ্চে সুনামগঞ্জে বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ​একজন ত্যাগী নেতার ইতিহাস: রাজনৈতিক সংগ্রাম, নিপীড়ন ও টিকে থাকার লড়াই বাগমারায় সাংবাদিক শামীম রেজা বিদ্যুৎ পুলিশের হাতে গ্রেফতার দিনাজপুরে ২ লাখ ৬০ হাজার হেক্টর জমিতে আমনের বাম্পার ফলন আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে ঘোড়াঘাটে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ শিশুদের  নিরাপদ শৈশব নিশ্চিত করাই হোক সবার  অঙ্গীকার অনিশ্চিত   ভবিষ্যতের  মাঝেও ন্যায়বিচারের আলো খুঁজছে রোহিঙ্গারা! শরীয়তপুরে মাহবুব মোর্শেদ টিপুর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ

সুনামগঞ্জে বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬



সাবেক এমপি রতনের বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জে বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ জাকির হোসেন,সুনামগঞ্জ 

গোপালগঞ্জসহ দেশব্যাপী  নিষিদ্ধ আওয়ামীলীগের নৈরাজ্যকর পরিস্থিতির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা জাতীয়তাবাদী যুবদল। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় জেলা বিএনপির পুরাতন বাসস্ট্যান্ডস্থিত কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। সুনামগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক চেয়ারম্যান আমিনুর রশিদ আমিনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ কয়েস এর সঞ্চালনায় সমাবেশে জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ সুহেল আহমদ,যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচাঁন,সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, সমাজ কল্যাণ সম্পাদক মঈনুদ্দিন আহমদ রিপন,মোঃ আলম হোসেন,জেলা যুবদলের যোগাযোগ বিষযক সম্পাদক সুজন মাহমুদ,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুনাজ্জির হোসেন,সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম,শাহজাহান মিয়া,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুর জালাল মন্টি,সদর উপজেলা জাসাসের আহবায়ক মোঃ আনোয়ার পারভেজ,সুনামগঞ্জ পৌর যুবদলের আহবায়ক আজিজুর রহমান সৌরভ, সদর যুবদল নেতা জুলফিকার আলমসহ সুনামগঞ্জ পৌর যুবদলের নেতৃবৃন্দ।

অন্যদিকে সুনামগঞ্জ-১ আসনের বর্তমান সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলকে নিয়ে সাবেক সংসদ সদস্য আওয়ামীলীগ নেতা ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যের প্রতিবাদে সুনামগঞ্জের মধ্যনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ২টায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলটি মধ্যনগর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াতের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনুর সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, সদস্য কামাল হোসেন, সুনামগঞ্জ জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সহসম্পাদক এম শহীদ, উত্তর বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মোক্তার হোসেন, দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি সাহেবুর আলম, চামরদানী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল, শ্রমিক দলের সভাপতি আব্দুল জলিল, ছাত্রদলের সদস্যসচিব মোসাব্বির হোসেন সাগর ও যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান প্রমুখ।

বক্তারা সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, বর্তমান সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলকে নিয়ে ফেসবুক লাইভে দেওয়া বক্তব্য মিথ্যা ও কটূক্তিপূর্ণ। এ ধরনের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে তাঁরা ভবিষ্যতে দায়িত্বশীল ও শালীন ভাষা ব্যবহারের আহ্বান জানান। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী শ্লোগান দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews