
গাজীপুরে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা, জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা
গাজীপুর থেকে আলমগীর কবীর
গাজীপুরে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রায়হাম আল মাহমুদ (রানা) আহ্বায়ক এবং অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদুল ইসলামকে সদস্যসচিব করে সংগঠনটির গাজীপুর জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’- এই স্লোগানকে সামনে রেখে সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৩টায় গাজীপুর জেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের গাজীপুর ও টাঙ্গাইল অঞ্চলের কো-অর্ডিনেটর ডা. মো. নাজম আল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব ডা. মাহবুব আলম মাহফুজ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মাহবুব আলম মাহফুজ বলেন, ‘বাংলাদেশ সবার জন্য। এ দেশে জন্মগ্রহণকারী প্রত্যেক মানুষের শান্তিপূর্ণভাবে বসবাস, মতপ্রকাশ, ধর্মীয় বিশ্বাস ধারণ এবং নিজস্ব সংস্কৃতি লালন করার অধিকার রয়েছে। এগুলো একজন নাগরিকের মানবাধিকার ও সাংবিধানিক অধিকার। কিন্তু একটি উগ্রবাদী গোষ্ঠীর কারণে মানুষের বাক্স্বাধীনতা ও মৌলিক অধিকার খর্ব হচ্ছে।’
তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ ও দল-মতনির্বিশেষে প্রত্যেক নাগরিকের বাক্স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা এবং সংগঠন করার অধিকার দেশের সংবিধান ও আন্তর্জাতিক আইনে স্বীকৃত। এসব অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই ‘সবার জন্য বাংলাদেশ’ দেশব্যাপী কার্যক্রম শুরু করেছে। সংগঠনের এ অগ্রযাত্রায় তিনি উপস্থিত সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
সংগঠনের সদস্য মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- গাজীপুর আইনজীবি সমিতির সহ-সভাপতি এ্যাড. আব্দুল হামিদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন মো: রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা মো: জিন্নত আলী, গাজীপুর মহানগর খ্রিস্টান এসোসিয়েশনের সভাপতি sবিপুল বৈরাগী বিপ্লব, গাজীপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ইউসুফ আলী, ইমাম নগর দরবার শরীফের পীর সাহেব জাকির হোসেন, সাবেক সদস্য সচিব গাজীপুর মুক্তিযোদ্ধা সংসদ-এর বীর মুক্তিযোদ্ধা এমএম হাকিম মোল্লা, দৈনিক মুক্ত বলাকার প্রকাশক ও সম্পাদক হাজ্বী মো: আলমগীর হোসেন, টঙ্গী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, কালিমুল্লাহ ইকবাল, বাংলাদেশ সাংবাদিক জোট, গাজীপুর এর আহবায়ক,মো.আলমগীর কবীর, গাজীপুর মহানগর পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক বাপ্পী চন্দ্র দাস, মানবাধিকার কর্মী শাহনাজ বেগম, নৃত্যবানী ললীতকলা একাডেমির প্রতিষ্ঠাতা ও আজিজুন নাহার অর্পিতা, নয়াপাড়া দরগা শরীফের পীর সাহেব শহিদুর রহমান, টঙ্গী থানা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অমল চন্দ্র ঘোষ, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির চেয়ারম্যান সুমন চৌধুরী, গাজীপুর সদর থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি মোনজ কুমার মন্ডল, গাজীপুর জেলা হিন্দু মহাজোটের সদস্য সচিব অধ্যাপক সমরঞ্জণ দাস প্রমুখ।