বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
খোকসায় পুলিশের বিশেষ অভিযানে পৌর যুবলীগের আহ্বায়কসহ গ্রেপ্তার ২ সাইবার নিরাপত্তার লড়াই থেকে বিশ্বসংগীতের মঞ্চে সুনামগঞ্জে বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ​একজন ত্যাগী নেতার ইতিহাস: রাজনৈতিক সংগ্রাম, নিপীড়ন ও টিকে থাকার লড়াই বাগমারায় সাংবাদিক শামীম রেজা বিদ্যুৎ পুলিশের হাতে গ্রেফতার দিনাজপুরে ২ লাখ ৬০ হাজার হেক্টর জমিতে আমনের বাম্পার ফলন আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে ঘোড়াঘাটে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ শিশুদের  নিরাপদ শৈশব নিশ্চিত করাই হোক সবার  অঙ্গীকার অনিশ্চিত   ভবিষ্যতের  মাঝেও ন্যায়বিচারের আলো খুঁজছে রোহিঙ্গারা! শরীয়তপুরে মাহবুব মোর্শেদ টিপুর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ

দিনাজপুরে ২ লাখ ৬০ হাজার হেক্টর জমিতে আমনের বাম্পার ফলন

  • প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬



দিনাজপুরে ২ লাখ ৬০ হাজার হেক্টর জমিতে আমনের বাম্পার ফলন, ন্যায্যমূল্যের দাবি কৃষকদের

আব্দুস সালাম, দিনাজপুর

উত্তরের শস্যভান্ডার হিসেবে পরিচিত দিনাজপুরে চলতি মৌসুমে আমন ধানের বাম্পার ফলন হয়েছে। অনুকূল আবহাওয়া, সময়মতো বৃষ্টিপাত এবং কৃষি বিভাগের নিয়মিত পরামর্শের ফলে জেলার মাঠজুড়ে এখন সোনালি ধানের সমারোহ। তবে বাম্পার ফলনের আনন্দ থাকলেও উৎপাদন খরচের তুলনায় ধানের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা ও দাবি রয়েছে স্থানীয় কৃষকদের মাঝে।

কৃষি বিভাগ সূত্রে জানা যায়, জেলার ১৩টি উপজেলায় এবার ২ লাখ ৬০ হাজার ৮৬৩ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। এর মধ্যে প্রায় ৫০ শতাংশ জমিতেই আবাদ হয়েছে সুগন্ধি জিরাশাইল ধান। গত বছর এ জাতের ধান চাষ করে বাজারে ভালো দাম পাওয়ায় কৃষকেরা এবার ১ লাখ ৩ হাজার ৪৮৯ হেক্টর জমিতে জিরাশাইলের আবাদ বাড়িয়েছেন। এছাড়া জেলার ঘোড়াঘাট, বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ফুলবাড়ী, পার্বতীপুর, চিরিরবন্দর, দিনাজপুর সদর, বিরল, বোচাগঞ্জ, কাহারোল, খানসামা ও বীরগঞ্জ উপজেলায় অন্যান্য জাতের আমন ধানও চাষ করা হয়েছে।

জেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে চলছে ধান কাটা, মাড়াই ও ঘরে তোলার উৎসবমুখর পরিবেশ। সোনালি ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কোথাও কোথাও চলছে ধান শুকানো ও বাজারজাতের প্রস্তুতি।

ভালো ফলন ও সোনালি ধানের সমারোহে কৃষকদের মধ্যে স্বস্তি ফিরলেও বাড়তি উৎপাদন খরচ নিয়ে তারা চিন্তিত। সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় উৎপাদিত ধানের কাঙ্ক্ষিত ও ন্যায্যমূল্য পাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করছেন অনেকে। স্থানীয় কৃষকদের দাবি, উৎপাদিত ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে যেন সরকারি খাদ্যগুদামে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হয়, বাজার মনিটরিং জোরদার করা হয় এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো হয়।

দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন জানান, চলতি মৌসুমে জেলার ১৩টি উপজেলায় কৃষি বিভাগের ব্লক সুপারভাইজাররা নিয়মিত মাঠপর্যায়ে তদারকি করেছেন এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত সেচসুবিধা এবং সময়মতো সার ও কীটনাশকের সরবরাহ নিশ্চিত হওয়ায় আমনের এমন ভালো ফলন পাওয়া সম্ভব হয়েছে।

কৃষকদের মতে, উৎপাদিত এই আমন ধান স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের সামগ্রিক খাদ্য উৎপাদন ও খাদ্যনিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews