বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
খোকসায় পুলিশের বিশেষ অভিযানে পৌর যুবলীগের আহ্বায়কসহ গ্রেপ্তার ২ সাইবার নিরাপত্তার লড়াই থেকে বিশ্বসংগীতের মঞ্চে সুনামগঞ্জে বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ​একজন ত্যাগী নেতার ইতিহাস: রাজনৈতিক সংগ্রাম, নিপীড়ন ও টিকে থাকার লড়াই বাগমারায় সাংবাদিক শামীম রেজা বিদ্যুৎ পুলিশের হাতে গ্রেফতার দিনাজপুরে ২ লাখ ৬০ হাজার হেক্টর জমিতে আমনের বাম্পার ফলন আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে ঘোড়াঘাটে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ শিশুদের  নিরাপদ শৈশব নিশ্চিত করাই হোক সবার  অঙ্গীকার অনিশ্চিত   ভবিষ্যতের  মাঝেও ন্যায়বিচারের আলো খুঁজছে রোহিঙ্গারা! শরীয়তপুরে মাহবুব মোর্শেদ টিপুর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ

বাগমারায় সাংবাদিক শামীম রেজা বিদ্যুৎ পুলিশের হাতে গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬



বাগমারায় সাংবাদিক শামীম রেজা বিদ্যুৎ পুলিশের হাতে গ্রেফতার

রমজান আলী

রাজশাহীর বাগমারায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকা এবং সংগঠনটির কার্যক্রম ও নাশকতার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে,

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৪টার দিকে ভবানীগঞ্জ নিউ মার্কেট এলাকা থেকে সাংবাদিক শামীম রেজা বিদ্যুৎকে গ্রেফতার করে পুলিশ।

তিনি বাগমারা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কার্যক্রম ও নাশকতার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তার বিরুদ্ধে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এছাড়া আওয়ামী লীগের টেলিগ্রাম গ্রুপে তার যুক্ত থাকার তথ্যও পাওয়া গিয়েছে ।

তিঁনি আরও বলেন সাংবাদিক শামীম রেজা বিদ্যুৎ দীর্ঘ দিন সাবেক এমপি এনামুল হকের সাথে গোপন যোগাযোগ রক্ষা করে চলেছেন। পুলিশ সহ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুন্ন করে করছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews