গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
আব্দুল মুনতাকিন জুয়েল, গাইবান্ধা
গাইবান্ধার ঐতিহ্যবাহী নাট্য ও সাংস্কৃতিক সংগঠন গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) কার্যনির্বাহী পরিষদের ৬৩তম দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গাইবান্ধা গানাসাস কার্যালয়ে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বেলাল-আবু পরিষদ ও রেজাউল-হাবুল পরিষদ নামে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। নির্বাচনে সংস্থার মোট ১১৬ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
গাইবান্ধা জেলা প্রশাসকের সার্বিক তত্ত্বাবধানে, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি অধিগ্রহণ শাখা, অর্পিত সম্পত্তি সেল) মোঃ দুলাল হোসেনকে নির্বাচন কমিশন নিযুক্ত করে
সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনকে কেন্দ্র করে গানাসাস কার্যালয় ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ভোটারদের পাশাপাশি প্রার্থী ও তাঁদের সমর্থকদের উপস্থিতিতে পুরো নির্বাচনকেন্দ্র ছিল প্রাণবন্ত।
দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্য ও সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে নতুন নেতৃত্ব নির্বাচনে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত