শিল্প ও বানিজ্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব্যবসা
নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানাধীন গোবিন্দাসী গোহাটা মাঠ সংলগ্ন শিল্প ও বানিজ্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন
টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানাধীন গোবিন্দাসী ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ড গোহাটা মাঠে(গরুরহাট) চলমান শিল্প ও বানিজ্য মেলার নামে কোটি টাকার লটারি জুয়া এর নামে মেলার মাঠের দোকান থেকে দৈনিক এক হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পযর্ন্ত চাঁদা আদায় করছে একটি অসাধু চক্র,জেলার ভুয়াপুর থানা এলাকার প্রায় প্রতিটি ইউনিয়নে ২৫০/৩০০ উপরে অটো রিক্সা ভ্যানে করে প্রবেশ টিকেট এর নামে টিকেট বিক্রি চলছে প্রকাশ্যে।
আর মেলা পরিচালনা চক্রটি মটরসাইকেল,আইফোন,টিভি,ফ্রিজ এর মতো লোভনীয় পুরস্কার সামন এনে সাধারণ মানুষকে বোকা বানিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা,আর চাঁদাবাজি থেকে যাচ্ছে লোক চক্ষুর আড়ালে।আর এ কাজে সহযোগিতা করছে প্রভাবশালী একটি মহল।এসমস্থ লোভনীয় পুরস্করের নেশায় লটারির টিকেট কিনে নিঃস্ব হচ্ছে এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষ,যার প্রভাবে এলাকায় চুরি,ছিনতাই ও আধিপত্য বিস্তারের মত ঘটনা ঘটছে,এ প্রভাবশালী চক্রটির ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতেও সাহস পাচ্ছেনা।
মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত মাদক জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নিতিকে তোয়াক্কা নাকরে প্রশাসনে থাকা কিছু অ সাধু কর্মকর্তা এদের সহযোগিতা করছে।স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের পড়াশোনায় বিগ্ন ঘটছে,এনিয়ে অবিভাবক মহলেও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে।
গোবিন্দাসী ইউপির জন প্রতিনিধি মেলা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন
মানুষের আনন্দ বিনোদনের জন্য মেলাটির আয়োজন করা হয়েছে,কিন্তু লটারির নামে সাধারণ মানুষের সাথে ভাওতাবাজি করা ও দোকান বসিয়ে তাদের থেকে চাঁদা আদায়ের মত জঘন্য ঘটনা কারোরই কাম্য নয়,সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তার জন্য লটারির নামে জুয়া বন্ধ করা প্রয়োজন।
প্রতিবেদককে ফোন কলে অফিসার ইনচার্জ বলেন
প্রতিবেদন তৈরির সার্থে লটারির নামে জুয়া ও দোকান বসিয়ে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে জানতে ভুয়াপুর থানার অফিসার ইনচার্জের সাথে কথা হলে তিনি প্রতিবেদককে বলেন মেলার মাঠের লটারি জুয়ার বিষয়ে শুনেছি আর দোকান থেকে চাঁদাবাজির বিষয়টি আমার জানানেই আর মাঠের পারমিসান আমি দেইনি,এবিষয়ে কোন তর্থ্যও দিতে পারছিনা বলে তিনি কলটি কেটে দেন।
জনদাবি ও বতর্মান পেক্ষাপট
বিশেষজ্ঞরা মনে করছেন,মেলায় লটারি ও দোকান বসিয়ে চাঁদাবাজির নামে এই সিন্ডিকেট কেবল সমাজকেই ধ্বংস করছেনা বরং অপরাধের হার এবং অর্থপাচার চক্রও বৃদ্ধি পাচ্ছে।এলাকাবাসির দাবি যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং প্রধানমন্ত্রীর মাদক জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দ্রুত এসব মেলায় অবৈধ লটারি জুয়া বন্ধে সম্মিলিত ঝটিকা অভিযান পরিচালনা করা হোক।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত