সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাটখিলে নবযোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) জয়া দত্তকে ফুলেল শুভেচ্ছায় বরণ ‘ইউএনও বিতর্কিত বক্তা তাহেরীর মাহফিল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দীপাবলি উদযাপিত হয়েছে ১৯৭ কোটির সূরক্ষায় ধস, কাটা তারের বেড়া গায়েব, বিকল ৭০০ ক্যামেরা গাজীপুরে প্রবাসীকে জিম্মি করে মারধর, ৮ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ কবিতা/বিনয় /লায়ন মোঃ গনি মিয়া বাবুল আশুলিয়ায় চাঞ্চল্যকর স্ত্রী কর্তৃক স্বামী হত্যার ঘটনার রহস্য উদঘাটন ( পিবিআই  ) রংপুরে প্রতিপক্ষের হুমকিতে বাড়ী ছাড়া কাউন্সিলর প্রার্থী লিটন “সাজিয়ে গুজিয়ে দে মোরে” গানটির মূল গীতিকার বাউল কামাল পাশা

শেরপুরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দীপাবলি উদযাপিত হয়েছে

  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬



শেরপুরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দীপাবলি উদযাপিত হয়েছে

সুমন কুমার দে

শেরপুরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি উদযাপিত হয়েছে। দীপাবলি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে শেরপুর জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক জিতেন্দ্র মজুমদারের নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ জেলা সদরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় প্রতিটি পূজামণ্ডপ বর্ণিল আলোকসজ্জায় আলোকিত হয়ে ওঠে। আনন্দ-উৎসবে মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের মানুষ। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত পূজামণ্ডপগুলোতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়।

দীপাবলি উৎসবকে ঘিরে পুরো শহরে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাপক তৎপর ছিলেন। তাদের সতর্ক অবস্থানের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে দীপাবলি উদযাপিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews