সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা চাটখিলে নবযোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) জয়া দত্তকে ফুলেল শুভেচ্ছায় বরণ ‘ইউএনও বিতর্কিত বক্তা তাহেরীর মাহফিল বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দীপাবলি উদযাপিত হয়েছে ১৯৭ কোটির সূরক্ষায় ধস, কাটা তারের বেড়া গায়েব, বিকল ৭০০ ক্যামেরা গাজীপুরে প্রবাসীকে জিম্মি করে মারধর, ৮ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ কবিতা/বিনয় /লায়ন মোঃ গনি মিয়া বাবুল আশুলিয়ায় চাঞ্চল্যকর স্ত্রী কর্তৃক স্বামী হত্যার ঘটনার রহস্য উদঘাটন ( পিবিআই  ) রংপুরে প্রতিপক্ষের হুমকিতে বাড়ী ছাড়া কাউন্সিলর প্রার্থী লিটন “সাজিয়ে গুজিয়ে দে মোরে” গানটির মূল গীতিকার বাউল কামাল পাশা

আশুলিয়ায় চাঞ্চল্যকর স্ত্রী কর্তৃক স্বামী হত্যার ঘটনার রহস্য উদঘাটন ( পিবিআই  )

  • প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬



আশুলিয়ায় চাঞ্চল্যকর স্ত্রী কর্তৃক স্বামী হত্যার ঘটনার রহস্য উদঘাটন ( পিবিআই  )

 আর কে রুবেল

আশুলিয়ায় চাঞ্চল্যকর স্ত্রী কর্তৃক স্বামী হত্যার ঘটনার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার ও বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি প্রদান। আশুলিয়ার মরিচকাটা এলাকায় তালাবদ্ধ কক্ষে মোঃ হারুন এর মৃতদেহ প্রাপ্তির ঘটনায় ০৬/১১/২০২৬ খ্রিঃ তারিখে হত্যাকান্ডে জড়িত মোসাঃ রত্না (৩২) কে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে পিবিআই ঢাকা জেলা। গ্রেফতারের সময় আসামীর নিকট হতে ডিসিজড এর ব্যবহৃত সিমসহ এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

০৩/১১/২০২৬ খ্রিঃ তারিখে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন মরিচকাটা জনৈক জাহিদুল ইসলাম এর বাড়ির ২য় তলার ০৩ নং কক্ষ হতে পঁচা দুর্গন্ধ বের হলে স্থানীয় লোকজন আশুলিয়া থানায় সংবাদ প্রদান করেন। সংবাদ পেয়ে আওলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তালাবদ্ধ কক্ষের দরজা খুলে শয়নকক্ষের ভিতরে প্রবেশ করে অর্থ গলিত একজন পুরুষের লাশ দেখতে পান যার পরিচয় মোঃ হারুন (৩৫), পিতা-মোঃ শাহজাহান সরকার, মাতা-মোসাঃ বেলি বেগম, সাং-রতনপুর, ডাকঘর-ডেমরা, থানা-ফরিদপুর, জেলা-পাবনা।

পরবর্তীতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরী করে আগুলিয়া খানা পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় ভিকটিম মোঃ হারুন এর বড় বোন মোসাঃ সাজেদা বেগম বাদী হয়ে আশুলিয়া খানার মামলা নং-০৫, তারিখ-০৪/১১/২০২৬ খ্রিঃ, ধারা-৩০২/৩৪ পেনাল কোড দায়ের করে। ঘটনার পর থেকেই পিবিআই ঢাকা জেলা অত্র ঘটনার হায়া তদন্ত অব্যাহত রাখে। পিবিআই এর সিডিউলভুক্ত মামলা হওয়ায় পিবিআই ঢাকা জেলা ০৭/১১/২০২৬ খ্রিঃ তারিখে স্ব-উদ্যোগে মামলার তদন্তভার গ্রহণ করে।

পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি জনাব মোঃ মোস্তফা কামাল, বিপিএম-সেবা এর সার্বিক দিক নির্দেশনায় পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম, এন, মোর্শেদ, পিপিএম-সেবা এর তত্ত্বাবধানে পিবিআই ঢাকা জেলার একটি চৌকস টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আশুলিয়া থানার বাড়ইপাড়া এলাকা থেকে ঘটনার সঙ্গে জড়িত মোসাঃ রত্না (৩২), স্বামী-মৃত হারুন, পিতা-মৃত মজিদ, মাতা-সাহেরা, স্থায়ী সাং-শংকর মাধবপুর, থানা-রাজিবপুর, জেলা-কুড়িগ্রাম। এ/পি সাং-মরিচকাটা, ডাকঘর-বিকেএসপি, থানা-আশুলিয়া, জেলা-ঢাকাকে গ্রেফতার করে। পিবিআই এর জিজ্ঞাসাবাদে আসামি মোসাঃ রত্না (৩২) ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে এবং বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

পিবিআই এর তদন্তে এবং আসামীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনায় জানা যায়, আসামী মোসাঃ রত্না ডিসিজড মোঃ হারুন এর স্ত্রী। ২০০৯ সালে তাদের বিয়ে হয়। তাদের দুটি কন্যা সন্তান রয়েছে। ডিসিজড তার স্ত্রী সন্তানদের নিয়ে আশুলিয়া থানা এলাকায় বসবাস করে একটি গার্মেন্টসে চাকরি করতেন। একপর্যায়ে ডিসিজড তার স্ত্রী সন্তানদের তার গ্রামের বাড়ীতে পাঠিয়ে দেয় এবং পরবর্তীতে তাদের খরচ দেওয়া বন্ধ করে দেয়।

ডিসিজড তার স্ত্রী সন্তানদের খরচ দেওয়া বন্ধ করে দিলে ডিসিজড এর স্ত্রী অর্থাৎ আসামী মোসাঃ রত্না আশুলিয়া থানা এলাকায় এসে দেখে ডিসিজড আরেকটি বিয়ে করে সংসার করছে। পরবর্তীতে আসামী নিজেও আশুলিয়া থানা এলাকায় বসবাস করে গার্মেন্টসে চাকরি করা শুরু করে। ৩১/১০/২০২৬ খ্রিঃ তারিখ রাতে ডিসিজড আসামীর নিকট হতে তার দ্বিতীয় স্ত্রীর নিকট যেতে চাইলে আসামী ডিসিজডকে বাধা প্রদান করে এতে ডিসিজড ও আসামীর মধ্যে তীব্র বিরোধ হয় এবং ডিসিজড আসামীকে চুলের মুঠি ধরে সজোরে লাথি মারে। ডিসিজড গভীর ঘুমন্ত অবস্থায় থাকাকালীন ০১/১১/২০২৬ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ২.০০ ঘটিকার সময় আসামী, ডিসিজড এর মাথা, মুখ ও শরীরে শিল দিয়ে উপর্যুপরি আঘাত করতে থাকলে একপর্যায়ে ডিসিজড মৃত্যু বরণ করে। পরবর্তীতে আসামী মোসাঃ রত্না ঘটনাস্থলের রুম তালাবদ্ধ করে ঘটনামুল থেকে পালিয়ে যায়।

পিবিআই ঢাকা জেলার ইনচার্জ এম, এন, মোর্শেদ, পিপিএম-সেবা জানান যে, ঘটনার সংবাদ প্রাপ্তির পর থেকেই ঘটনার রহস্য উন্মোচনের জন্য ছায়া তদন্ত অব্যাহত রাখেন। অত্র ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত আছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews