
চাটখিলে নবযোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) জয়া দত্তকে ফুলেল শুভেচ্ছায় বরণ ‘ইউএনও
আবুল কালাম আজাদ, চাটখিল -নোয়াখালী
নোয়াখালীর চাটখিল উপজেলায় নবযোগদানকৃত সহকারী কমিশনার (ভূমি) মিজ জয়া দত্তকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান।
সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে ফুল দিয়ে বরণ করা হয়। জানা যায়, চাটখিল উপজেলায় যোগদানের আগে জয়া দত্ত বান্দরবান জেলায় সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা। তাঁর আইডি নম্বর ৪১০০২১৫।
নতুন যোগদানকৃত এই কর্মকর্তার দায়িত্ব পালনের মধ্য দিয়ে চাটখিল উপজেলার ভূমি ব্যবস্থাপনা ও ভূমিসেবা কার্যক্রম আরও গতিশীল, জনবান্ধব ও হয়রানিমুক্ত হবে—এমন প্রত্যাশা করছেন স্থানীয় এলাকাবাসী।