ভালুকায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত
প্রদীপ বণিক, ময়মনসিংহ ,
যথাযথ মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহের ভালুকায় ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৭ নভেম্বর, ২০২৬ খ্রি.) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন, ভালুকা, ময়মনসিংহের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি ।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফিরোজ হোসেন'র সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রহুল আমিন মাসুদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল, যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, এড. ওসমান গনি মল্লিক মাখন, শাখাওয়াত হোসেন পাঠান, সদস্য রহিম ফকির, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক,তাজমুল হক মন্ডল, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন। আলোচনা সভায় বক্তারা ৭ই নভেম্বরের ঐতিহাসিক পটভূমি এবং বাংলাদেশের রাজনীতিতে এর সুদূরপ্রসারী প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন মহান স্বাধীনতার ঘোষণা ও ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লবের নায়ক মেজর জেনারেল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের
বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর তৎকালীন রাজনৈতিক পটপরিবর্তন এবং ৩ নভেম্বর জেলহত্যার পর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাংবিধানিক ধারাবাহিকতা এক গভীর সংকটের মুখে পড়েছিল। সেই সংকটাপন্ন মুহূর্তে ৭ নভেম্বর দেশের সিপাহী ও জনতা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমে আসে এবং বন্দিদশা থেকে তৎকালীন সেনা উপপ্রধান মেজর জিয়াউর রহমানকে মুক্ত করে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। সিপাহী-জনতার এই ঐতিহাসিক অভ্যুত্থান ও বিপ্লবের মাধ্যমেই রক্ষা পায় সদ্য স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব।
বক্তারা আরও বলেন, মেজর জেনারেল জিয়াউর রহমান পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন, উৎপাদনের রাজনীতি শুরু করেন এবং দেশের অর্থনীতিকে সুদৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। ৭ই নভেম্বরের চেতনাই দেশের যেকোনো জাতীয় সংকট মোকাবিলায় আজও আমাদের প্রধান অনুপ্রেরণা ও শক্তির উৎস।
অনুষ্ঠানে নতুন প্রজন্মের সামনে সঠিক ইতিহাস তুলে ধরে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। আলোচনা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিশিষ্ট নাগরিক, শিক্ষক ও বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত