গৌরনদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। বিগত ২০০৬ সালের পর এই প্রথম উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি ব্যবস্থাপনায় গৌরনদীতে এ দিবসটিকে আনুষ্ঠানিকভাবে পালন করা হল।
এ উপলক্ষে ওইদিন সকাল ১১টায় গৌরনদী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ ইব্রাহীম সভাপতিত্বে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিল্পব, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তারিক হাসান রাসেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী শেখ, প্রকৌশলী মোঃ এ হালিম খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান।
বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য তুলে ধরে জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত