আওয়ামী লীগের অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্পের কারণেই বর্তমান সংকট: ব্যারিস্টার খোকন এমপি
আবুল কালাম আজাদ, চাটখিল (নোয়াখালী)
দেশের চলমান বিদ্যুৎ সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত ও ত্রুটিপূর্ণ বিদ্যুৎ প্রকল্প স্থাপনকে দায়ী করেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, পর্যাপ্ত জ্বালানি ও অর্থের সংস্থান ছাড়াই একের পর এক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করায় আজ এই সংকট তৈরি হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে চাটখিল বাজারে সাধারণ মানুষের মাঝে বিদ্যুৎ সংকট ও সচেতনতামূলক লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি বাজারের বিভিন্ন পয়েন্টে লিফলেট বিতরণ করেন। লিফলেটে বিগত দিনের বিদ্যুৎ খাতের পরিকল্পনা, উৎপাদন সক্ষমতা, ক্যাপাসিটি চার্জ, জ্বালানি সংকট ও আর্থিক অনিয়মের চিত্র তুলে ধরা হয়। লিফলেট বিতরণ শেষে আয়োজিত এক পথসভায় ব্যারিস্টার খোকন বলেন, ‘প্রয়োজনের তুলনায় বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়ানো হলেও জ্বালানি ও অর্থের অভাবে সেই সক্ষমতা কাজে লাগানো যায়নি। বর্তমান পরিস্থিতিতে তিনি দেশের স্বার্থে ও সংকট মোকাবেলায় সবাইকে সরকারের পাশে থাকার আহ্বান জানান।’
এ সময় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাজাহান রানা, চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, পৌর বিএনপির সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছ আহমেদ হানিফ ও ইমাম হোসেন টিপু।
আরও উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ উন নবী বাবু, চাটখিল বিআরডিবির চেয়ারম্যান ও পৌর যুবদলের আহ্বায়ক মো. মাসুদ রানা, ঢাকাস্থ জিয়া ঐক্য ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আজিজ শিপন, চাটখিল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মুরাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাত মিলন, সদস্য সচিব রাকিব হোসেন রাজ এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেনসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত