একাউন্টেন্ট নাসরিন খাতুন ১১ লক্ষ টাকা আত্মসাৎ করে আত্মগোপনে
মোঃ আনভিল বাপ্পি, ঘোড়াঘাট, দিনাজপুর
বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজ ঘোড়াঘাট শাখার একাউন্টেন্ট নাসরিন খাতুন ১১ লক্ষ টাকা আত্মসাৎ করে আত্মগোপনে ।
দিনাজপুরের ঘোড়াঘাটে এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজ ঘোড়াঘাট শাখার একাউন্টেন্ট নাসরিন খাতুন ১১ লক্ষ টাকা আত্মসাৎ করে আত্মগোপনে, এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজ ঘোড়াঘাট শাখায় কর্মরত থাকাকালে বিভিন্ন তারিখে অনুমোদন ছাড়া ইডিএসপি এন্টারেস্ট বাবদ ১১,০০০০০,(এগারে লক্ষ টাকা) উত্তোলন করিয়া সদস্যদের প্রধান না করে নিজে আত্মসাৎ করে পরবর্তীতে উক্ত বিষয়টি অফিস কর্তৃপক্ষের নজরে আসলে তৎকালীন একাউন্টেন্ট নাসরিনকে জিজ্ঞাসাবাদ করিলে তিনি বিষয়টি স্বীকার করেন, এবং তিন মাসের মধ্যে ১১ লক্ষ টাকা একাউন্টেন্ট নাসরিন পরিশোধ করবেন বলে অঙ্গীকার করেন , ঘোড়াঘাট শাখার পূবালী ব্যাংকের ১১ লক্ষ টাকার চেক তৎকালীন বিজ শাখার ম্যানেজারকে প্রদান করা হয়, ৫.০২.২০২৫ তারিক পূবালী ব্যাংক ঘোড়াঘাট শাখা থেকে ওই চেক নগদায়নের জন উপস্থাপন করিলে নাসরিনের একাউন্টে পর্যাপ্ত টাকা না থাকার কারণে চেক ডিজঅনার করে, এরপর অনেক চেষ্টা করেও তৎকালীন একাউন্টেন্ট নাসরিন এর সাথে যোগাযোগ করা যায়নি,
বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজ তার বিরুদ্ধে টাকা আত্মসাৎ করার দায়ে মামলা দায়ের করে মাকদ্দমা নং ৮৫সি/২৫ বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজ ঘোড়াঘাট শাখার সাবেক একাউন্টেন্ট নাসরিন আত্মগোপনে রয়েছে ।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত