মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
জনগণের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল গফুর মিয়া সংবাদ সম্মেলনে  এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ গাইবান্ধায় মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন জলঢাকায় খচিমাদা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মনিরুল আলম জনি হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব নির্বাচিত কার্তিক হত্যা মামলার রহস্য উদঘাটনে  অগ্রগতি, ময়মনসিংহ থেকে মূল দুই আসামি গ্রেফতার ‎মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন বিশ্ব চলচ্চিত্রের মিলনমেলা রটারডাম: স্বাধীন সিনেমা, নতুন নির্মাতা ও গল্পের বৈশ্বিক ভাষা বাউফলে জাতীয় যুব দিবস পালিত, দক্ষ যুবসমাজ গড়ার ওপর গুরুত্বারোপ চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক পার্বতীপুরে, মালামালসহ আটক

বাউফলে জাতীয় যুব দিবস পালিত, দক্ষ যুবসমাজ গড়ার ওপর গুরুত্বারোপ

  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬



বাউফলে জাতীয় যুব দিবস পালিত, দক্ষ যুবসমাজ গড়ার ওপর গুরুত্বারোপ

গোলাম কিবরিয়া,বাউফল (পটুয়াখালী)

`দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদ।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুস ছাত্তার, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. হানিফ খান, এনজিও প্রতিনিধি আবদুল খালেক এবং বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক।বাউফল রিপোর্টার্স ইউনিটির সদস্য জনাব গোলাম কিবরিয়া

সভায় বক্তারা বলেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশ যুবসমাজ। এই বিপুল জনগোষ্ঠীকে দক্ষ, প্রশিক্ষিত ও আত্মনির্ভরশীল মানবসম্পদে পরিণত করতে পারলে জাতীয় উন্নয়ন ত্বরান্বিত হবে। বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরিতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রম আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সালেহ আহমেদ যুবসমাজকে দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান ও দেশের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্থানীয় যুবসমাজ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews