মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
জনগণের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল গফুর মিয়া সংবাদ সম্মেলনে  এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ গাইবান্ধায় মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন জলঢাকায় খচিমাদা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মনিরুল আলম জনি হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব নির্বাচিত কার্তিক হত্যা মামলার রহস্য উদঘাটনে  অগ্রগতি, ময়মনসিংহ থেকে মূল দুই আসামি গ্রেফতার ‎মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন বিশ্ব চলচ্চিত্রের মিলনমেলা রটারডাম: স্বাধীন সিনেমা, নতুন নির্মাতা ও গল্পের বৈশ্বিক ভাষা বাউফলে জাতীয় যুব দিবস পালিত, দক্ষ যুবসমাজ গড়ার ওপর গুরুত্বারোপ চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক পার্বতীপুরে, মালামালসহ আটক

জলঢাকায় খচিমাদা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬



জলঢাকায় খচিমাদা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 মোঃ নুরুজ্জামান,নীলফামারী

নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়ন খঁচিমাদা  নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দের সাথে বিদ্যালয় পরিচালনা কমিটির এডহক কমিটি নবনির্বাচিত সভাপতির মতবিনিময় সভা আজ সোমবার দুপুর ২ঘটিকা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

​সভায় বিদ্যালয় পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব গোলাম সারোয়ার ভুট্টু (বিএসসি)-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা বিএনপির সদ্য সাবেক সাধারণ সম্পাদক জনাব ময়নুল ইসলাম।

​মতবিনিময় সভায়  এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অবিভাবক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানের শুরুতে শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি ও অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরবর্তীতে উন্মুক্ত আলোচনা পর্বে  বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা রক্ষা এবং প্রতিষ্ঠানের সার্বিক অবকাঠামোগত ও প্রশাসনিক সমস্যাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

​প্রধান অতিথি ময়নুল ইসলাম বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি মানসম্মত জাতি গঠনে প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক স্তরের শিক্ষার ভিত মজবুত করা অত্যন্ত জরুরি। খচিমাদা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়নে আমরা সবসময় শিক্ষক ও অভিভাবকদের পাশে আছি।”

​সভাপতির বক্তব্যে গোলাম সারোয়ার ভুট্টু (বিএসসি) বলেন, “বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও গতিশীল করতে এবং শিক্ষার্থীদের পড়াশোনার মান বাড়াতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সম্মিলিত কোনো বিকল্প নেই। এ সময় অএ প্রতিষ্ঠান প্রধান শিক্ষক শ্রী সুরেশ চন্দ্র রায় আাশা ব্যাক্ত করেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শিক্ষা বান্ধব মানুষ তিনি  শিক্ষক কর্মচারী দের প্রে স্কেল দিয়েছেন শিক্ষার মান উন্নয়নে তাই ছাত্র ছাত্রী ও অবিভাবকের প্রতাশা পুরনে সকলের  সহযোগিতা কামনা করছি  একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে।”

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews