মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
জনগণের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল গফুর মিয়া সংবাদ সম্মেলনে  এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ গাইবান্ধায় মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন জলঢাকায় খচিমাদা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মনিরুল আলম জনি হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব নির্বাচিত কার্তিক হত্যা মামলার রহস্য উদঘাটনে  অগ্রগতি, ময়মনসিংহ থেকে মূল দুই আসামি গ্রেফতার ‎মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন বিশ্ব চলচ্চিত্রের মিলনমেলা রটারডাম: স্বাধীন সিনেমা, নতুন নির্মাতা ও গল্পের বৈশ্বিক ভাষা বাউফলে জাতীয় যুব দিবস পালিত, দক্ষ যুবসমাজ গড়ার ওপর গুরুত্বারোপ চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক পার্বতীপুরে, মালামালসহ আটক

গাইবান্ধায় মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 44;



গাইবান্ধায় মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন

আব্দুল মুনতাকিন জুয়েল,গাইবান্ধা 

পিরোজপুর জেলার বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফন-কাফনে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় গাইবান্ধা জেলা শহরের ডিবি রোডে অবস্থিত মুক্তিযোদ্ধা সদর উপজেলা কমান্ড কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, গাইবান্ধা সদর উপজেলা কমান্ডের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম খোকা। এতে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন সরকার, খয়বর হোসেন মাস্টার, সাইফুল ইসলাম সাজা ও আশরাফুল আলমসহ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার জানাজা ও দাফন-কাফনের মতো ধর্মীয় ও সামাজিকভাবে মর্যাদাপূর্ণ আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ অত্যন্ত নিন্দনীয়। স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করা বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা রক্ষায় এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি।

তাঁরা আরও বলেন, মুক্তিযোদ্ধাদের অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews