মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
জনগণের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল গফুর মিয়া সংবাদ সম্মেলনে  এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ গাইবান্ধায় মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন জলঢাকায় খচিমাদা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মনিরুল আলম জনি হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব নির্বাচিত কার্তিক হত্যা মামলার রহস্য উদঘাটনে  অগ্রগতি, ময়মনসিংহ থেকে মূল দুই আসামি গ্রেফতার ‎মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন বিশ্ব চলচ্চিত্রের মিলনমেলা রটারডাম: স্বাধীন সিনেমা, নতুন নির্মাতা ও গল্পের বৈশ্বিক ভাষা বাউফলে জাতীয় যুব দিবস পালিত, দক্ষ যুবসমাজ গড়ার ওপর গুরুত্বারোপ চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক পার্বতীপুরে, মালামালসহ আটক

‎মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬



‎মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন

‎‎মির্জা গোলাম হাফিজ, গাইবান্ধা

‎পিরোজপুরের বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনকাজে বাধা দেওয়ার ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে জেলা শহরের ডিবি রোডে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাইবান্ধা সদর উপজেলা কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

‎‎সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম খোকার সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম রাজার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন— সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম সাজা, সাবেক জেলা কমান্ডার মুজিবুল হক ছানা, বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন, খয়বর হোসেন ও শাহিদুল আলম তোতাসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ।

‎বক্তারা বলেন, যাঁরা দেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, মৃত্যুর পর তাঁদের জানাজা ও দাফনে বাধা দেওয়া অত্যন্ত অমানবিক ও লজ্জাজনক। তাঁরা অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

‎‎উল্লেখ্য, গত ২৪ অক্টোবর টুঙ্গিপাড়ায় ইন্তেকাল করা ৮৭ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ পিরোজপুর সদর উপজেলা প্রাঙ্গণে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সময় বাধার মুখে পড়ে। পরবর্তীতে পুলিশ লাইন্সে সম্মাননা প্রদান শেষে গভীর রাতে কঠোর পুলিশি পাহারায় তাঁর দাফন সম্পন্ন হয়। এ ন্যাক্কারজনক ঘটনায়  দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews