মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
জনগণের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল গফুর মিয়া সংবাদ সম্মেলনে  এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ গাইবান্ধায় মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন জলঢাকায় খচিমাদা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মনিরুল আলম জনি হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব নির্বাচিত কার্তিক হত্যা মামলার রহস্য উদঘাটনে  অগ্রগতি, ময়মনসিংহ থেকে মূল দুই আসামি গ্রেফতার ‎মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন বিশ্ব চলচ্চিত্রের মিলনমেলা রটারডাম: স্বাধীন সিনেমা, নতুন নির্মাতা ও গল্পের বৈশ্বিক ভাষা বাউফলে জাতীয় যুব দিবস পালিত, দক্ষ যুবসমাজ গড়ার ওপর গুরুত্বারোপ চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক পার্বতীপুরে, মালামালসহ আটক

জনগণের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল গফুর মিয়া

  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬



হরিরামপুরে ৩ নং চালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল গফুর মিয়া

দেওয়ান মিজানুর রহমান 

মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ৩ নং চালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল গফুর মিয়া জনসম্পৃক্ততায় এগিয়ে। মাঠ পর্যায়ে পৌঁছে জানা গেছে, চালা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও চালা ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল গফুর মিয়া জনগণের কাছে সৎ ,যোগ্য, গ্রহনযোগ্য এবং মোস্ট পপুলার এন্ড ক্লিন ইমেজের সৃজনশীল ব্যক্তি হিসেবে‌ স্থান করে নিয়েছে। তাঁর পিতা মোঃ ফজলুল হক চালা ইউনিয়ন পরিষদের আদর্শ জনপ্রতিনিধি ছিলেন। চালা ইউনিয়নের সাপাইর গ্রামের মোঃ মোসলেম মোল্লা বলেন, আব্দুল গফুর মিয়া একজন ধৈর্যশীল,মহৎ ও শিক্ষিত ব্যক্তি। উত্তর চাঁনপুর গ্রামের জহির উদ্দিন বলেন, আব্দুল গফুর মিয়া একজন ধর্মভীরু ও সমাজের গ্রহণযোগ্য ব্যক্তি। সাবেক মেম্বার আব্দুল মান্নান বলেন, চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল গফুর মিয়া জনগণের কাছে খুব প্রিয় ব্যক্তি। নারীকাটি গ্রামের শুকুর আলী বলেন, মোঃ আব্দুল গফুর মিয়া একজন ধৈর্যশীল, ধর্মভীরু ও দানবীর ব্যক্তি। চালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জলিল উদ্দিন বলেন, চালা ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল গফুর মিয়া একজন মহৎ ব্যক্তি। জনগণের সাথে তাঁর সৌহার্দ্যপূর্ণ গভীর সম্পর্ক আছে। তাঁর পিতা চালা ইউনিয়ন পরিষদের আদর্শ জনপ্রতিনিধি ছিলেন। চালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রগতিশীল সমাজ সেবক মোঃ আব্দুল গফুর মিয়া তাঁর ভার্চ্যুয়াল বক্তব্যে বলেন, চালা ইউনিয়নের উন্নয়ন দীর্ঘদিনের অসংগতি রয়েছে। এতদিন জনগণকে মতপার্থক্যের জায়গা দেওয়া হয় নাই। এখন জনগণকে অর্থবহ আলোচনার সুযোগ দেয়া হবে। বৈষম্যহীন সমাজ গঠনে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। তিনি আরো বলেন, অত্যাধুনিক চালা ইউনিয়ন বিনির্মাণে যা যা প্রয়োজন তাঁর সব কিছুই আমার দায়বদ্ধতা ও জনগণের সেবা করাই আমার মূললক্ষ্য। বিশেষ করে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রসঙ্গত, স্থানীয় সরকার নির্বাচন এবার দলীয় প্রতীকের‌ বাইরে থাকায় নির্বাচন নামক সর্বজনীন উৎসব শান্তিপ্রিয় ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে। উঠান বৈঠক, সামাজিক অনুষ্ঠান পথসভা , ব্যানার, ফেস্টুন, হ্যান্ডবিল ও বিলবোর্ড টাঙ্গিয়ে নিজের জনপ্রিয়তা ও প্রার্থিতা জানান দিচ্ছেন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ চালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ৩ নং চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল মজিদ বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি অংশ নেবো। তিনি আরো বলেন,হরিরামপুর উপজেলার ধূলশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জায়েদ খান , আজিমনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আকবর খান, রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ও বাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাচ্চু মিয়া নির্বাচনে অংশ নেবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews