খুলনায় শহীদুল শেখ নামের এক যুবককে কুপিয়ে হত্যা
এস,এ,রায়,খুলনা:
খুলনা মহানগরীতে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে শহীদুল শেখ (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) রাতের দিকে নগরীর লবণচরা থানাধীন দরগা কাশেমিয়া মসজিদ সংলগ্ন এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত শহীদুলের পিতার নাম মাহতাব শেখ। তিনি ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে একদল দুর্বৃত্ত শহীদুলকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয় পথচারীরা তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করেন। খবর পেয়ে আশপাশের লোকজন ছুটে আসেন।
পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাত ১২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন স্থানীয়রা।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত