শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতার দাবিতে আমরন অনশন গাইবান্ধা সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার- ১৬ মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কাহারলের ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপরাধ ধামাচাপা দেওয়ার গুঞ্জন কালবেলার সাংবাদিক কে অপহরন করে মারধর ও নগ্ন ভিডিও ধারনের প্রতিবাদে মানববন্ধন বাউফলে মিছিল ও বৃক্ষরোপণের মধ্যে দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন অপরিকল্পিত নগরায়ণ রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ! টাঙ্গাইলে ‘ব্যাক টু নাইন্টিজ’ কনসার্ট শনিবার! নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি! রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারারত চাষিকে কুপিয়ে হত্যা

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতার দাবিতে আমরন অনশন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬



স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতার দাবিতে আমরন অনশন

জাবের আলী, চট্টগ্রাম থেকে –
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন-ভাতার দাবিতে সিভিল সার্জন কার্যালয় সম্মুখে আমরন অনশন কর্মসূচি পালন করছে।

অদ্য ২৯শে অক্টোবর ২০২৬ইং রোজ বৃহস্পতিবার সকাল ১০টা১৫ ঘটিকা হতে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন আন্দরকিল্লাস্থ সিভিল সার্জন কার্যালয়ের সম্মুখে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা গত চার মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে সকাল থেকে অনশন কর্মসূচি পালন করছে।

আন্দোলনকারীদের পক্ষে বক্তব্য প্রদানকালে একজন বক্তা জানান, আরবান স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ ২০–৩০ বছর ধরে দায়িত্ব পালন ও জনসেবা করে আসলেও এখনো স্থায়ী নিয়োগ পাননি। দীর্ঘ চার মাস বেতন-ভাতা না পাওয়ায় তাঁদের দৈনন্দিন জীবনযাপন অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। এছাড়া দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন অনুদান ও সুবিধা প্রদানের প্রসঙ্গ উল্লেখ করে সনাতন ধর্মাবলম্বীরা অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্মচারীরা বেতন-ভাতা ও উৎসবকালীন সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। তিনি এ পরিস্থিতিতে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।

আন্দোরনরত কর্মকর্তা-কর্মচারীরা বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাজেদুর রহমান এর নিকট জানতে চাইলে তিনি জানান, বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে। গত জুন মাসে একটি সমঝোতা স্বাক্ষর হয়েছিল কিন্তু অদ্যবধি ডিলে হওয়ায় কর্মকর্তা কর্মচারীদের অসন্তোষের কারণে এই কর্মসূচি পালন করছে। তবে তাদের সাথে একটা সমঝোতার আলোচনা হয়েছে এবং আগামী রবিবার থেকে সেটি বাস্তবায়ন হবে বলে জানান।

কর্মকর্তা কর্মচারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করেছেন কিনা সেটা জানতে চাইলে তিনি জানান, সমঝোতা হয়ে গেলে কর্মসূচির তো আর প্রয়োজন নেই। আন্দোলনকারীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন বলে তিনি জানান কিন্তু আন্দোলনরত এক কর্মকর্তা জানান, বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews