মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক, কিশোর গ্যাং, চুরি-সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে কঠোর পদক্ষেপের ওপর গুরুত্বারোপ
আবুল কাশেম সরকার,মেঘনা (কুমিল্লা)
কুমিল্লার মেঘনা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক, কিশোর গ্যাং, চুরি, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় মেঘনা উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমৃতা শারলীন রাজ্জাক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শাহে আলম, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আ. অদুদ মুন্সী এবং সদস্যসচিব সালাউদ্দিন সরকার।
এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় সাংবাদিক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।
সভায় মেঘনা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে মাদকদ্রব্যের বিস্তার রোধ, কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধ, চুরি-সন্ত্রাস দমন এবং চাঁদাবাজি বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা ও কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগের গুরুত্বও সভার আলোচনায় উঠে আসে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত