বাউফলে মিছিল ও বৃক্ষরোপণের মধ্যে দিয়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গোলাম কিবরিয়া,বাউফল (পটুয়াখালী)
পটুয়াখালীর বাউফলে বর্ণাঢ্য মিছিল, সংক্ষিপ্ত সমাবেশ ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাউফল পৌরশহরে সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের বাসভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা রোপণ করেন যুবদলের নেতাকর্মীরা।সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী মো. গিয়াস উদ্দীন, যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ এবং পৌর বিএনপির সহসভাপতি মো. শাজাহান হাওলাদার।
কর্মসূচিতে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা অংশ নেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত