বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি! রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারারত চাষিকে কুপিয়ে হত্যা বালিয়াডাঙ্গীতে বিশ্ব হাতধোয়া  দিবসে র‌্যালী  ও আলোচনা সভা থানার ভেতরে ঢুকে পুলিশ সদস্য ও ডিউটি অফিসারের সাথে খারাপ আচরণ ও লাঞ্ছিত করেছেন এক নারী বেগম খালেদা জিয়ার নামে কারাগারে জায়গায় পার্ক নির্মাণ হচ্ছে দিনাজপুরে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের জমি বেদখলের অভিযোগ, উদ্ধারে আশ্বাস প্রশাসনের শরীয়তপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভায় ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শিশুদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ ঘোড়াঘাটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শরীয়তপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬



শরীয়তপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো: ইনছান সরদার,শরীয়তপুর

শরীয়তপুরে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে জেলা যুবদলের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। বিকাল ৩টা থেকেই দলীয় নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শরীয়তপুর পৌর অডিটরিয়ামের সামনে জড়ো হন। পরে বিকেল ৫টায় জেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের মার্কেটের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

শরীয়তপুর জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন বিদ্যুতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃধা নজরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম। বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু। এসময় জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি লিয়াকত হোসেন খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি নাজমুল হক বাদল ও সাংগঠনিক সম্পাদক আতিক মোল্লা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews