বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি! রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারারত চাষিকে কুপিয়ে হত্যা বালিয়াডাঙ্গীতে বিশ্ব হাতধোয়া  দিবসে র‌্যালী  ও আলোচনা সভা থানার ভেতরে ঢুকে পুলিশ সদস্য ও ডিউটি অফিসারের সাথে খারাপ আচরণ ও লাঞ্ছিত করেছেন এক নারী বেগম খালেদা জিয়ার নামে কারাগারে জায়গায় পার্ক নির্মাণ হচ্ছে দিনাজপুরে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের জমি বেদখলের অভিযোগ, উদ্ধারে আশ্বাস প্রশাসনের শরীয়তপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভায় ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শিশুদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ ঘোড়াঘাটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারারত চাষিকে কুপিয়ে হত্যা

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬



রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারারত চাষিকে কুপিয়ে হত্যা

 জাবের আলী, চট্টগ্রাম থেকে –

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

ঘটনার বিবরণ:- স্থান: মীরেরখীল কালিছড়ি ব্রিজ সংলগ্ন মাতব্বর বাড়ির পাশের আমন ধানক্ষেত।- সময়: মঙ্গলবার রাতে ধানক্ষেত বন্যহাতির আক্রমণ থেকে রক্ষা করতে পাহারা দিতে গিয়েছিলেন। আজ বুধবার (২৮ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।

– হত্যার ধরন: দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার দুটি হাত কনুই থেকে কেটে বিচ্ছিন্ন করে নৃশংসভাবে হত্যা করে ফেলে রেখে যায়।

নিহতের পরিচয়: মোঃ নেজাম উদ্দিন (৪৫-৫০), পিতা রফু মিয়া (রফিকুল ইসলাম), গ্রাম- মীরেরখীল স্লুইস গেট, ১ নং ওয়ার্ড, সরফভাটা। তিনি পেশায় দিনমজুর ও চাষি।

খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।    এই বর্বরোচিত হত্যাকাণ্ডে এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। হত্যাকারীদের বিশেষ তথ্য না পাওয়া গেলেও পুলিশ বলছে, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews