বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি! রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারারত চাষিকে কুপিয়ে হত্যা বালিয়াডাঙ্গীতে বিশ্ব হাতধোয়া  দিবসে র‌্যালী  ও আলোচনা সভা থানার ভেতরে ঢুকে পুলিশ সদস্য ও ডিউটি অফিসারের সাথে খারাপ আচরণ ও লাঞ্ছিত করেছেন এক নারী বেগম খালেদা জিয়ার নামে কারাগারে জায়গায় পার্ক নির্মাণ হচ্ছে দিনাজপুরে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের জমি বেদখলের অভিযোগ, উদ্ধারে আশ্বাস প্রশাসনের শরীয়তপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভায় ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শিশুদের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ ঘোড়াঘাটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঘোড়াঘাটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬



ঘোড়াঘাটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আনভিল বাপ্পি ঘোড়াঘাট (দিনাজপুর) 

দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৩টায় ঘোড়াঘাট পেট্রোল পাম্পের সামনে থেকে একটি বিশাল র‍্যালি বের হয়। র‍্যালিটি ঘোড়াঘাট পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গাইবান্ধা মোড়ে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।

ঘোড়াঘাট পৌর যুবদলের আহ্বায়ক শাহিদ পারভেজ এর সভাপতিত্বে, সদস্য সচিব সজীব কবির-এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন,বিশেষ অতিথি বক্তব্য রাখেন ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সাজু, আলোচনা সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ যুবদলের অতীত ঐতিহ্য ও সংগ্রামের কথা স্মরণ করে সংগঠনের হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। র‍্যালি ও আলোচনা সভায় স্থানীয় যুবদল ও বিএনপির অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews