মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
মুড়িকাটা পেঁয়াজ আবাদে স্বপ্ন বুনছেন চাষীরা সুনামগঞ্জে যুবদলের আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরে সিংড়া জাতীয় উদ্যান রক্ষায় আট সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেরিন ড্রাইভে পর্যটন প্রতষ্টানগুলো উচ্ছেদ আতঙ্কে, ‎গাইবান্ধায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার! গাইবান্ধায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু: আইসোলেশন ছাড়াই চলছে চিকিৎসা দিনাজপুরে প্রথম জব ফেয়ারে চাকরিপ্রত্যাশীদের উপচে পড়া ভিড় সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে  যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পরিচ্ছন্নতা, সিসি ক্যামেরা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ

পরিচ্ছন্নতা, সিসি ক্যামেরা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬



কালিহাতীতে সরকারি দপ্তরে পরিচ্ছন্নতা, সিসি ক্যামেরা ও বায়োমেট্রিক হাজিরা নিশ্চিতের নির্দেশ জেলা প্রশাসকের

শাহ আলম, টাঙ্গাইল 

সরকারের ভিশন ও মিশন বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদের দায়িত্বশীলতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ। সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা নিশ্চিত করা, সিসি ক্যামেরা স্থাপন, বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা চালু এবং বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে জেলা প্রশাসক উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ করেন। পরে উপজেলার ১১৮ জন গ্রাম পুলিশের মধ্যে গাছের চারা বিতরণ করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য লুৎফর রহমান মতিন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাই মিনুল ইসলাম, কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা ফারহানা মামুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা প্রকল্প কর্মকর্তা তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ ও শেখ শফিকুল ইসলাম

সহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত

ছিলেন।

সভায় সরকারি সেবার মান উন্নয়ন, দাপ্তরিক কার্যক্রমে শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখা এবং কর্মক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews