মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
মেঘনায় পাগলা কুকুরের আতঙ্ক, দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ মুড়িকাটা পেঁয়াজ আবাদে স্বপ্ন বুনছেন চাষীরা সুনামগঞ্জে যুবদলের আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরে সিংড়া জাতীয় উদ্যান রক্ষায় আট সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেরিন ড্রাইভে পর্যটন প্রতষ্টানগুলো উচ্ছেদ আতঙ্কে, ‎গাইবান্ধায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার! গাইবান্ধায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু: আইসোলেশন ছাড়াই চলছে চিকিৎসা দিনাজপুরে প্রথম জব ফেয়ারে চাকরিপ্রত্যাশীদের উপচে পড়া ভিড় সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে  যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুরে প্রথম জব ফেয়ারে চাকরিপ্রত্যাশীদের উপচে পড়া ভিড়

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬



দিনাজপুরে প্রথম জব ফেয়ারে চাকরিপ্রত্যাশীদের উপচে পড়া ভিড়

আব্দুস সালাম, দিনাজপুর 

রাজধানী কিংবা বড় বড় বিভাগীয় শহরের গণ্ডি পেরিয়ে এবার উত্তর জনপদের মফস্বল জনপদ দিনাজপুরের বিরামপুরে অনুষ্ঠিত হলো জাতীয় পর্যায়ের ৯৪টি চাকরিদাতা প্রতিষ্ঠানের অংশগ্রহণে এক ঐতিহাসিক ও বিশাল জব ফেয়ার। উপজেলা পর্যায়ে এই প্রথম আয়োজিত এই চাকরি মেলায় উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা হাজার হাজার চাকরিপ্রত্যাশী যুবকের ঢল নামে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বিরামপুর সরকারি কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনে এই চাকরি মেলার উদ্বোধন করা হয়। সকাল থেকেই মেলা প্রাঙ্গণ ও এর আশপাশের এলাকা চাকরিপ্রত্যাশীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। বেলা বাড়ার সাথে সাথে ভিড় এতই বাড়তে থাকে যে তা রীতিমতো জনস্রোতে রূপ নেয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এজেডএম রেজওয়ানুল হক, দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার জেদান আল মুছা পিপিএম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সভাপতি অ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বকতিয়ার আহমেদ কচি, বিএনপি সিনিয়র সহ-সভাপতি মোকারম হোসেন, বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তানজিনা খাতুন, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা মোঃ শফিকুল আলম মামুন এবং সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল। এছাড়াও নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলার নির্বাহী অফিসারসহ (ইউএনও) স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকদের সূত্রে জানা যায়, সাধারণ ঢাকাকেন্দ্রিক বা বিভাগীয় শহরের চাকরিমেলার বাইরে উপজেলা পর্যায়ে এই প্রথম এত বড় পরিসরে কোনো জব ফেয়ারের আয়োজন করা হলো। মেলায় দেশের শীর্ষস্থানীয় ৯৪টি স্বনামধন্য প্রতিষ্ঠান তাদের বিভিন্ন ক্যাটাগরির চাকরির জন্য প্রার্থী বাছাইয়ের সুযোগ নিয়ে হাজির হয়।

উত্তর জনপদের বেকারত্ব দূরীকরণ এবং শিক্ষিত তরুণ সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এই যুগোপযোগী উদ্যোগ এলাকার বেকার যুবকদের মাঝে নতুন আশার সঞ্চার করেছে। সুদূরপ্রসারী এই আয়োজনে অংশ নিতে সকাল থেকেই বিরামপুর সরকারি কলেজ মাঠে ভিড় জমান দিনাজপুরসহ আশপাশের বিভিন্ন জেলার শত শত তরুণ-তরুণী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews