
গোবিন্দগঞ্জে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়,মাদ্রাসাশিক্ষক আটক
তাজুল ইসলাম প্রধানঃ গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক শিক্ষার্থীর মাকে অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে আবু সাঈদ নামে এক মাদ্রাসাশিক্ষককে আটক করেছে পুলিশ। পরে রোববার (২৫ অক্টোবর) তাকে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ পৌর এলাকার ডাকবাংলোর পেছনে অবস্থিত লালমাটিয়া মাদ্রাসার ওই শিক্ষক আবু সাঈদের বিরুদ্ধে এক শিক্ষার্থীর মায়ের সঙ্গে সম্পর্ক গড়ে তুলে ভিডিও ধারণ এবং তা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, ভিডিও ফেসবুকে প্রকাশ করার হুমকি দিয়ে ওই নারীর কাছ থেকে প্রথম দফায় তিন লাখ টাকা নেওয়া হয়।
পরবর্তীতে আরও ৫১ হাজার টাকা নিতে গেলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম শিক্ষককে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন