রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ :
শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক কে পিটিয়ে হত্যা: একজন আটক গোবিন্দগঞ্জে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়,মাদ্রাসাশিক্ষক আটক আমের খোসা থেকে চা তৈরি, বর্জ্য থেকে সম্ভাবনার নতুন দিগন্ত ঘোড়াঘাটে মিথ্যা জিডির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবি গ্রামবাসীদের! গুজব ও অপতথ্য প্রতিরোধে প্রয়োজন তথ্য যাচাইয়ের সংস্কৃতি ও সম্মিলিত প্রচেষ্টা ! কক্সবাজারে অনুমোদনহীন হোটেল রিসোর্টে শিগগিরই অভিযান! গাইবান্ধায় জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি সভা অনুষ্ঠিত! বিএনপি নেতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী! গাইবান্ধায় ঘাঘট নদীতে নেমে নিখোঁজ তরুণের মরদেহ ৩ দিন পর উদ্ধার

ঘোড়াঘাটে মিথ্যা জিডির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবি গ্রামবাসীদের!

  • প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬



ঘোড়াঘাটে মিথ্যা জিডির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবি গ্রামবাসীদের

মোঃ আনভিল বাপ্পি,ঘোড়াঘাট,দিনাজপুর

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় একটি মিথ্যা ও হয়রানিমূলক জিডির প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার সহ বিন্যাগাড়ী গ্রামের একদল বাসিন্দা।

রবিবার (২৫ অক্টোবর) বিন্যাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তারা নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের আবেদন জানিয়েছেন।

ভুক্তভোগী একদল গ্রামবাসী সহ, মোঃ আলামিন, সাবিরুল ইসলাম, মইনুল ইসলাম এবং আমজাদ হোসেন জানান, আব্দুল হালিম নামক এক ব্যক্তি গত ৫ আগস্ট ঘোড়াঘাট থানায় তাদের চারজনের বিরুদ্ধে ২১৭ নম্বর একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। ওই জিডিতে তাদের বিরুদ্ধে গালিগালাজ, হুমকি ও মারধরের অভিযোগ আনা হয়েছে, যা তারা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছেন।

সংবাদ সম্মেলনে তারা জানান, মূলত জমি এবং পুকুরের মাছ সংক্রান্ত একটি বিরোধকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। তবে জিডিতে উল্লিখিত তথ্যের সাথে বাস্তবতার কোনো মিল নেই। তাদের দাবি, বাদী যে পুকুরের কথা উল্লেখ করেছেন, বাস্তবে সেখানে কোনো পুকুর নেই, বরং সেটি একটি পরিত্যক্ত গর্ত। এছাড়া বাদী ও বিবাদীদের বাড়ি একই গ্রামে বলে যে দাবি করা হয়েছে, সেটিও সঠিক নয়।

আলোচনার এক পর্যায়ে ভুক্তভোগীরা অভিযোগ করেন, এই মিথ্যা জিডির পেছনে আরও গভীর কারণ রয়েছে। তাদের দাবি, ওই এলাকায় আব্দুল হালিমের মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এবং সেই কর্মকাণ্ডের প্রতিবাদ জানানোয় তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করতে এবং হয়রানি করার জন্য এই পরিকল্পিত জিডি দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী পরিবার স্পষ্টভাবে জানায়, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সত্যের পক্ষে আছেন। তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, কোনো পক্ষের একতরফা বক্তব্যের ওপর নির্ভর না করে সংশ্লিষ্ট নথিপত্র ও প্রমাণ যাচাই করে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হোক। এছাড়াও ন্যায়বিচার ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করার আন্তরিক আবেদন জানান তারা।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews