শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

হ্যান্ড বল টুর্নামেন্ট ২০২৬ ফাইনাল খেলা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬



হ্যান্ড বল টুর্নামেন্ট ২০২৬ ফাইনাল খেলা অনুষ্ঠিত

 মোঃ আলমগীর, বান্দরবান 

আজ ২৪ শে অক্টোবর বান্দরবান সরকারি ডন বক্স উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উৎসব উদযাপন পরিষদ বান্দবন পার্বত্য জেলা কর্তৃক আয়োজিত হ্যান্ডবল টুর্নামেন্ট ২০২৬ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাক্তার মাধবী মার্মা এমপি, সংসদ সদস্য, ৩৩৪ নং সংরক্ষিত মহিলা আসন ৩৪ বাংলাদেশ জাতীয় সংসদ। উক্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চনুমংমার্মা,সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। ও সভাপতি উৎসব উদযাপন পরিষদ, হ্যান্ডবল  টুর্নামেন্ট ২০২৬। খেলা পরিচালনা শেষে প্রধান অতিথি বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন, পুরস্কার শেষে তিনি সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে উৎসাহিত করতে হবে এবং মাদক থেকে বিরত রাখতে হবে। তাই সবাইকে খেলাধুলার মাঝে অংশগ্রহণ করে উৎসাহ দেওয়ার জন্য সর্বস্তরের জনসাধারণকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews