
ডেঙ্গু প্রতিরোধে মনোহরদীতে পরিচ্ছন্নতা অভিযান
মো: আল মমিন হোসাইন সজিব,নরসিংদী
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে নরসিংদীর মনোহরদীতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকালে মনোহরদী পৌরসভার উদ্যোগে পৌর এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মাহামুদুল হাসান। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সজিব মিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানের মাধ্যমে পৌর এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার বংশবিস্তারের উপযোগী স্থানগুলো পরিষ্কার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে ডেঙ্গুর ঝুঁকি কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।