প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২১, ২০২৬ || প্রকাশের তারিখঃ অক্টোবর ২১, ২০২৬
ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন
ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন
আনভিল বাপ্পি, ঘোড়াঘাট, দিনাজপুর
দিনাজপুরে ঘোড়াঘাট পৌরসভায় পুজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন মঙ্গলবার রাত ১০টায় ঘোড়াঘাট পৌরসভার ৫নং ওয়ার্ডে কাদিন নগর মন্দির পরিদর্শন করেন এ সময় মন্ত্রী বলেন আপনাদের রক্ত লাল আমাদের রক্ত লাল কেউ বলে আদিবাসী কেউ বলে সনাতনী কিন্তু দিনশেষে সবাই আমরা বাংলাদেশী সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান, এ সময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, উপজেলা কমিশনার ভূমি ও পৌর প্রশাসক আব্দুল্লাহ আল মামুন কাউসার শেখ, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ মাহামুদ হাসান, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরী, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন সাংগঠনিক সম্পাদক আল মামুন, সহ ঘোড়াঘাট উপজেলা বিএনপি ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
মোঃ আনভিল বাপ্পি
ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত