সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন
সুনামগঞ্জ প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির কে গুলি করে হত্যা এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এ মোত্তালিব ভূইয়ার ওপর হামলার প্রতিবাদে ভাটির জনপদ সুনামগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় শহরের ট্রাফিক পয়েন্টে জাতীয় সাংবাদিক সংস্থা (রেজি: নং ৯৫০৭৪/১৯৮২) সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজক সংগঠনের সভাপতি ও দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আল হেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা সুনামগঞ্জ জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,সহ সভাপতি ইউএনবি প্রতিনিধি অরুন চক্রবর্তী, সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ হাসান চৌধুরী, জেলা এলডিপির সাধারণ সম্পাদক শেখ এমদাদুল হক,বিএনপি নেতা আব্দুল করিম পাঠান, জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক গোলাম হোসেন অভি,জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য ও জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল মিয়া,অতি গুরুতর আহত জুলাইযোদ্ধা মোঃ জহুর আলী,হাওর বাঁচাও আন্দোলন তাহিরপুর উপজেলা কমিটির সভাপতি গীতিকার মোছায়েল আহমদ,বিএনপি নেতা হেলাল আহমদ জুয়েল,জাতীয় সাংবাদিক সংস্থার সহ দপ্তর সম্পাদক দৈনিক সকালের সময় প্রতিনিধি কে এম শহিদুল ইসলাম, জেলা কমিটির কার্যনির্বাহী সদস্য ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি শামছুল আলম আখঞ্জি টিটু,মানবাধিকার কর্মী মোসাদ্দেক আলী ও কবি রেজাউল করিম প্রমুখ।
এসময় গীতিকার আব্দুল হান্নান,জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক দৈনিক সংবাদ প্রতিদিন প্রতিনিধি রাজু আহমেদ রমজান,মানবাধিকার বিষয়ক সম্পাদক দৈনিক প্রভাত প্রতিনিধি আনোয়ারুল হক,সহ-মহিলা বিষয়ক সম্পাদক তাহমিদা আহমেদ,সাংস্কৃতিক সম্পাদক দৈনিক জনতা প্রতিনিধি আফতাব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য দৈনিক খবরপত্র প্রতিনিধি হোসাইন মাহমুদ শাহীন,দৈনিক শুভ প্রতিদিন প্রীতম দাস,দৈনিক আমার কাগজ প্রতিনিধি মোঃ তৈয়বুর রহমান, দৈনিক নববানী প্রতিনিধি অমিত তালুকদার, দৈনিক তৃতীয় মাত্রা প্রতিনিধি এরশাদুল হক,দৈনিক গণকন্ঠ প্রতিনিধি সালমান ফারসী,দৈনিক শেষ সংবাদ প্রতিনিধি মোঃ কামাল পাশা,প্রাইম টেলিভিশন প্রতিনিধি মোঃ শরিফ উদ্দিন,দৈনিক সুনামগঞ্জ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার আতাউর রহমান,জুলাই যোদ্ধা রহমত আলী,কবি আপন আনোয়ার ও ক্যামেরা পার্সন শরীফ আহমেদ আকাশসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন,সুনামগঞ্জে কিছু সংখ্যক পোষ্য ও ঠোকাই সাংবাদিক জেলার শীর্ষস্থানীয় জনপ্রতিনিধি,জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের বিরুদ্ধে পেইজবুক পেইজে উদ্দেশ্যমূলকভাবে পরিকল্পিত গুজব ও তকমা দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। অথচ গত ১৭ বছর এবং অন্তর্বর্তীকালিন সরকারের এক বছরের শাসনামলে এচক্রটি সৈয়দপুর মাদ্রাসার প্রিন্সিপালকে জঙ্গী তকমা দিয়ে হয়রানী করেছিল,১০ কোটি টাকার মানহানী মামলার আসামী হয়েছিল,জেলা প্রশাসন,জেলা পরিষদ,চেম্বার অব কমার্স ও পৌর পরিষদের মেয়রের কাছ থেকে বিভিন্ন সময়ে আর্থিক অনুদান ও দোকানকোটা ভাগিয়ে নিয়েছিল,ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট পরিচয় দিয়ে প্রশাসনে দাপট প্রভাব বিস্তার করে,হেফাজত বলে মাওলানা এমদাদুল হককে পুলিশের হাতে তুলে দিয়েছিল,নিরীহ সাংবাদিক কুলেন্দু বাবুর অফিস ডাকাতি করেছিল,পিআইসির মনিটরিং কমিটির সদস্যপদ ভাগিয়ে নিয়ে বাঁধের টাকা লুটতরাজ করেছিল,জেলা শিল্পকলা একাডেমির পদ পদবী ভাগিয়ে নিয়েছিল,জেলা ক্রীড়া সংস্থার সদস্যপদ দখল করেছিল,প্রেসক্লাবের নামে মেলার টাকা লুটতরাজ ও ভাগ ভাটোয়ারা করেছিল। একসময় যারা নিজেরাই ফ্যাসিবাদের জয়গান গেয়ে সকল সুবিধা ভোগ করেছে সময়ের ব্যবধানে এখন এচক্রটিই জেলার সৎ সাহসী ও নিরীহ সাংবাদিকদেরকে নানা মিথ্যা অপবাদ তকমা দিয়ে গুজব রটিয়ে নতুন করে ফায়দা হাছিলে তৎপরতা চালিয়ে যাচ্ছে। এসব বটবাহিনীর সকল সুবিধাভোগীদের ষড়যন্ত্র চক্রান্ত থেকে সচেতন ও সজাগ থাকার জন্য সাংবাদিক,প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি আহবাণ জানান বক্তারা।
প্রতিবাদ সভায়,অবিলম্বে সাংবাদিকতা পেশাকে জাতীয়করণ,সরকারী বিজ্ঞাপন বন্টনে অনিয়ম ও বৈষম্য দুরীকরন,সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন,পোষ্য সাংবাদিকতা প্রতিকার এবং যেসব মিডিয়া মাঠপর্যায়ে কর্মরত সাংবাদিকদের ন্যুনতম পারিশ্রমিক দিতে পারেনা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবী জানান। তারা সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির কে গুলি করে হত্যাকান্ডের সাথে জড়িত সকল অপরাধীদের দ্রুত গ্রেফতার এবং সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম.এ মোত্তালিব ভূইয়ার ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানেরও দাবী করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত