সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ :
নবাবগঞ্জে মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল তারাগঞ্জে অবৈধ চার দোকান উচ্ছেদ, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা পীরগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার ॥ ১৫ মাসেও বিচার পায়নি অসহায় পরিবার বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

নবাবগঞ্জে মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬



নবাবগঞ্জে মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত
আনভিল বাপ্পি, ঘোড়াঘাট, দিনাজপুর 
দিনাজপুরের নবাবগঞ্জে মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত
১৯ অক্টোবর ২০২৬: দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা মরহুমা বেগম জেবুন্নেছার স্মরণে আয়োজিত ‘মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী ম্যাচ গতকাল রবিবার (১৮ অক্টোবর) নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
দাউদপুর ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রোজা ফুটবল একাডেমি ও ধরঞ্জি খেলোয়াড় কল্যাণ একাদশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়। ম্যাচে ধরঞ্জি খেলোয়াড় কল্যাণ একাদশ ৩-২ গোলে জয়লাভ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেজ এগ্রোভেটের ব্যবস্থাপনা পরিচালক জনাব আনিসুর রহমান আনিস। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং দাউদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব খায়রুল ইসলাম।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানিয়েছেন।
স্থানীয় ক্রীড়াপ্রিয় মানুষ ও তরুণদের মধ্যে এই টুর্নামেন্ট ব্যাপক সাড়া ফেলেছে। আয়োজকরা জানান, টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় যুবকদের ক্রীড়া প্রতিভা বিকাশের পাশাপাশি সামাজিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews