শরীয়তপুরের তুলাসারে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম
মো:ইনছান সরদার,শরীয়তপুর
মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলামের সার্বিক তত্ত্বাবধানে শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়নে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর ২০২৬) তুলাসার ইউনিয়ন পরিষদ মাঠে সদর উপজেলার যুবসমাজের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাহবুব মোর্শেদ টিপু।
আয়োজকদের মতে, তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হা-ডু-ডু বাংলাদেশের ঐতিহ্যবাহী গ্রামীণ খেলা। এ খেলার মাধ্যমে যুবসমাজের মধ্যে শারীরিক সুস্থতা, পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক ঐক্য গড়ে তোলার পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
‘কলম ধরো, বই পড়ো, মাদকমুক্ত জীবন গড়ো; বাবা-মায়ের সম্মান রাখো, মাদকমুক্ত দেশ গড়ো’ এমন স্লোগানে মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত