সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ এলাকা গৌরবদীতে ফিরলেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন বেপারি শরীয়তপুরের তুলাসারে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম পূজা মন্ডপ পরিদর্শনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী সাংবাদিক মোঃ হাবিবুর রহমান মানবাধিকার শান্তি সম্মাননা পুরষ্কার পেয়েছেন ৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে গাইবান্ধাবাসী সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের হিসাব চায় এনসিপি! লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন জলঢাকায় মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানবাধিকার কর্মীর সংবাদ  সম্মেলন নবাবগঞ্জে মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল

জলঢাকায় মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানবাধিকার কর্মীর সংবাদ  সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
0-0x0-0-0#



জলঢাকায় মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানবাধিকার কর্মীর সংবাদ  সম্মেলন

মোঃ নুরুজ্জামান,নীলফামারী

নীলফামারীর জলঢাকায় মিথ্যা ও বানোয়াট অভিযোগে সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানবাধিকার কর্মীর সংবাদ  সম্মেলন  করেছেন মানবাধিকার ও সংবাদকর্মী আল আমিন ইসলাম।

গত ১৯শে অক্টোবর সোমবার নিজ গ্রামের বাড়িতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি প্রথম স্ত্রী নাজমিন নাহারের আনীত অভিযোগ প্রত্যাখ্যান করে ঘটনার প্রকৃত সত্য তুলে ধরেন।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আল আমিন ইসলাম জানান, গত ১৮ই অক্টোবর তাঁর প্রথম স্ত্রী নাজমিন নাহার ও তাঁর পরিবার কতিপয় বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে একটি সংবাদ সম্মেলন করে তাঁর বিরুদ্ধে যৌতুক ও নির্যাতনের ভিত্তিহীন অভিযোগ এনেছেন। তিনি উক্ত সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, “মামলার দায় থেকে বাঁচতে এবং সমাজিক মর্যাদা ক্ষুণ্ন করতেই এই নাটক সাজানো হয়েছে।”

​ঘটনার প্রেক্ষাপট বর্ণনা করে তিনি অভিযোগ করেন, প্রথম স্ত্রী নাজমিন নাহার ছলচাতুরি করে তাঁর কষ্টার্জিত অর্থ দিয়ে নিজ বাবার বাড়ির পাশে জমি কিনে গোপনে নিজের নামে লিখে নেন। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে তাঁর ওপর বিভিন্নভাবে মানসিক নির্যাতন শুরু হয়। একপর্যায়ে বাধ্য হয়ে তিনি নিজ পরিবারের সাথে বসবাসের সিদ্ধান্ত নেন এবং পারিবারিক সম্মতিক্রমে দ্বিতীয় স্ত্রী আঞ্জুয়ারা বেগমকে ঘরে তোলেন।

​সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, এতে ঈর্ষান্বিত হয়ে প্রথম স্ত্রী নাজমিন নাহার কৌশলে দ্বিতীয় স্ত্রী আঞ্জুয়ারা বেগমকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গাছের সাথে বেঁধে অমানবিক নির্যাতন চালান। পরে জলঢাকা থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এই ঘটনায় আঞ্জুয়ারা বেগম বাদী হয়ে নীলফামারী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নাজমিন নাহারসহ ৪ জনের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন।

​আল আমিন ইসলাম অভিযোগ করেন, আদালতে বিচারাধীন উক্ত নির্যাতন মামলা থেকে নিজেদের বাঁচাতে ও ঘটনা ধামাচাপা দিতেই প্রথম স্ত্রী ও তাঁর পরিবার মিথ্যা সংবাদ সম্মেলন করে তাঁকে ‘ক্যাসিনো জুয়াড়ি’ ও ‘নির্যাতনকারী’ হিসেবে আখ্যায়িত করেছেন। এছাড়া এই সুযোগে একজন ভুঁইফোড় অনলাইন সংবাদকর্মী তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে এবং চাঁদা না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর পোস্ট ছড়িয়ে দেয়। উক্ত চাঁদাবাজ ও অপপ্রচারকারীদের বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

​সংবাদ সম্মেলন থেকে আল আমিন ইসলাম এই ঘটনার নিরপেক্ষ তদন্তপূর্বক প্রকৃত সত্য তুলে ধরার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান এবং দ্বিতীয় স্ত্রীর ওপর নির্যাতনকারীদের উপযুক্ত শাস্তি ও সাইবার মানহানিকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews