
বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক
জাবের আলী, চট্টগ্রাম থেকে –
অদ্য ১৮ অক্টোবর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫৬৬ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও বিমানবন্দর কর্তৃপক্ষ। এ ঘটনায় মোহাম্মদ কামরুল ইসলাম নামের এক যাত্রীকে আটক করা হয়েছে।
আটক যাত্রীর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দোনগ্রা এলাকায়। তিনি আবুধাবি থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চট্টগ্রামে আসেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ ও শুল্ক গোয়েন্দা সংস্থা তাকে তল্লাশি করে নিম্ন লিখিত স্বর্ণের বার ও চুড়ি গুলো পেয়ে তাকে গ্রেফতার করেন।
– ৪৬৬ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার
– ১০০ গ্রাম ওজনের স্বর্ণের চুড়ি
– মোট ওজন: ৫৬৬ গ্রাম
যাহার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা।
গোয়েন্দাদের চোখ ফাঁকি দিতে স্বর্ণগুলো অত্যন্ত কৌশলে লুকিয়ে আনা হয়েছিল। নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডিং মেশিন এবং বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে বিশেষভাবে তৈরি চেম্বারে স্বর্ণের বারগুলো লুকানো ছিল। স্ক্যানিংয়ে সন্দেহ হলে লাগেজ খুলে তল্লাশি চালিয়ে স্বর্ণ উদ্ধার করা হয়।
বিমানবন্দর সূত্র জানায়, জব্দকৃত স্বর্ণ কাস্টমসের হেফাজতে রাখা হয়েছে এবং আটক যাত্রীর বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা ও চোরাচালান প্রতিরোধ আইনে মামলা দায়ের করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।